Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

বাংলা সিনেমার 'খারাপ সময়ে' তারকা বহুরূপী! সর্বোচ্চ আয় শিবু-নন্দিতার এই ছবির, বাকিরা কোথায়?

২০২৪-এ বাংলা সিনেমার দুনিয়ায় সবচেয়ে জনপ্রিয়তা লাভ করেছে ‘বহুরূপী’। এছাড়াও বেশ কয়েকটি ছবি দর্শকদের মন জয় করেছে। সেই তালিকা দেখে নেওয়া যাক। 

বাংলা সিনেমার 'খারাপ সময়ে' তারকা বহুরূপী! সর্বোচ্চ আয় শিবু-নন্দিতার এই ছবির, বাকিরা কোথায়?

ফাইল চিত্র: শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 20 December 2024 13:59

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪-এ বাংলা সিনেমার দুনিয়ায় সবচেয়ে জনপ্রিয়তা লাভ করেছে ‘বহুরূপী’। ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তার কথায়, এই ছবি মুক্তির মাত্র ১০ সপ্তাহের মধ্যে ১৭.২৫ কোটি টাকা আয় করেছে। এই ছবি মুক্তির পর থেকেই ভেঙেছে একের পর এক রেকর্ড। বক্সঅফিসে দুর্দান্ত ব্যবসা করেছে 'বহুরূপী'। কার্যত পিছনে ফেলে দিয়েছে একাধিক ছবিকে। এটি বাংলা সিনেমায় নতুন রেকর্ড। এর আগে, ২০২২ সালে ‘প্রজাপতি’ ছবিটি ১৩ সপ্তাহে ৪.১৯ কোটি টাকা আয় করেছিল। 

এবারের সেরা আয়ের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ‘প্রধান’। সিনেমাটি ২০২৩-এর বড়দিনে মুক্তি পেয়ে ২০২৪-এর প্রথম তিন মাস পর্যন্ত টানা হাউসফুল শো দিয়েছিল। আর তৃতীয় স্থানে রয়েছে ‘টেক্কা’, যা সাত সপ্তাহে ১.৫৯ কোটি টাকা আয় করেছে। এছাড়াও চলতি বছরে অর্থাৎ ২০২৪-এ বেশ কয়েকটি ছবি দর্শকদের মন জয় করেছে। সেই তালিকা দেখে নেওয়া যাক (মাল্টিপ্লেক্স অনুযায়ী যা হিসেব)। 

‘অযোগ্য’: ছয় সপ্তাহে ৯৯ লাখ টাকা আয়।


‘এটা আমাদের গল্প’: সাত সপ্তাহে ৬৮ লাখ টাকা আয়।


‘নয়ন রহস্য’: সাত সপ্তাহে ৫৩ লাখ টাকা আয়।


‘অতি উত্তম’: আট সপ্তাহে ৫০ লাখ টাকা আয়।


‘যমালয়ে জীবন্ত ভানু’: চার সপ্তাহে ৪০ লাখ টাকা আয়।


‘বাবলি’: সাত সপ্তাহে ৩৪ লাখ টাকা আয়।


‘বহুরূপী’-র সাফল্যের কথা জানিয়ে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আজ "বহুরূপীর" ৭০তম দিন, আজকেও হাউসফুল, বুক-মাই-শোতে লাল হয়ে রয়েছে। এই ক্রিসমাসে আমাদের পরবর্তী ছবি 'আমার বস' মুক্তি পাওয়ার কথা ছিল। আমার পরিবেশক, রাজকুমার দামানী আমাকে বলেছিলেন, "শিবুদা, বহুরূপী গোটা ডিসেম্বর মাস জুড়ে চলবে, "আমার বস" পিছিয়ে দিন"। রাজকুমার দামানীর কথাই সত্যি হলো। ধন্যবাদ দর্শকদের, ধন্যবাদ সিনেমা হলের মালিকদের এত ভালোবাসা এত শুভেচ্ছা বহুরূপীকে দেওয়ার জন্য।'

এদিকে, বড়দিন উপলক্ষে ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে দু'টি বড় ছবি ‘সন্তান’ এবং ‘খাদান’। এই ছবি দু'টিও বক্স অফিসে ভাল সাড়া পেতে পারে বলেই মনে করছেন সিনেমা বিশেষজ্ঞরা। তবে ২০২৪-এর বক্স অফিস আয়ের তালিকায় তাদের কী ভূমিকা থাকবে, তা বোঝা যাবে বছরের শেষে। ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের বক্তব্য অনুযায়ী, চলতি বছরের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি বেশ ভাল আয় করেছে। একের পর এক হিট ছবি বাংলা সিনেমার বাজারে নতুন দিগন্ত খুলে দিচ্ছে।


```