Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ইন্দিরার সঙ্গে যা হয়েছিল...কঙ্গনা রনৌতকে ভিডিও বার্তায় খুনের হুমকি খলিস্তানপন্থীদের

পুলিশের কাছে সাহায্য চাইলেন বিজেপি সাংসদ তথা বলি অভিনেত্রী

ইন্দিরার সঙ্গে যা হয়েছিল...কঙ্গনা রনৌতকে ভিডিও বার্তায় খুনের হুমকি খলিস্তানপন্থীদের

কঙ্গনা রনৌত।

শেষ আপডেট: 27 August 2024 11:17

দ্য ওয়াল ব্যুরো: বিজেপির লোকসভা সদস্য তথা বলি অভিনেত্রী কঙ্গনা রনৌতকে খুনের হুমকি। এই হুমকির কথা উল্লেখ করে মঙ্গলবার পুলিশের শরণাপন্ন হয়েছেন হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের সাংসদ। অভিযোগ, সম্প্রতি তাঁর সিনেমা 'ইমার্জেন্সি'র জন্য বেশ কয়েকটি শিখ সংগঠন তাঁকে খুনের হুমকি দিয়েছে। কয়েকদিন আগে ওই ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকে হুমকির বহর আরও বেড়েছে। এর পরিপ্রেক্ষিতেই আজ, মঙ্গলবার কঙ্গনা পুলিশের সাহায্য চেয়েছেন। সেখানে একটি হুমকি-ভিডিও দেখিয়েছেন পুলিশকে। যাতে দেখা যাচ্ছে, কয়েকজন মিলে তাঁকে ছবি মুক্তি পেলে ভয়ঙ্কর পরিণতির কথা বলে ভয় দেখাচ্ছে।

প্রসঙ্গত, দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থাকে আধার করে কংগ্রেস জমানার অনেক কথা এবং ইন্দিরার জীবনের বেশ কিছু বিতর্কিত বিষয় এই ছবির উপজীব্য। সেখানে ইন্দিরা হত্যার বিষয়টিও উঠে এসেছে। সকলেই জানেন, স্বর্ণমন্দিরে খলিস্তান বিরোধী সেনা অভিযানের সময় থেকেই ইন্দিরা গান্ধী শিখ জাতির চক্ষুশূল হয়ে উঠেছিলেন। যার পরিণতিতে তাঁর দুই শিখ দেহরক্ষী গুলিতে ঝাঁঝরা করে দেয় তৎকালীন প্রধানমন্ত্রীকে।

এই ছবিতে কঙ্গনা ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন। কিছুদিন হল ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার পর থেকেই বিভিন্ন শিখ সংগঠন তাঁকে হুমকি দিয়ে চলেছে বলে অভিযোগ। পুলিশে জমা দেওয়া ভিডিওয় দেখা গিয়েছে, একটি ঘরে ৬ জন গোল হয়ে বসে রয়েছে। তাঁদের মধ্যে দুজনের গায়ে নিহাঙ্গ শিখের পোশাক। একজন বলছেন, যদি এই ছবি মুক্তি পায়, তাহলে গোটা শিখ সম্প্রদায় তার নিন্দা করবে। আপনার ছবিকে চপ্পল দিয়ে স্বাগত জানানো হবে।

ওই ব্যক্তি আরও বলেন, যদি এই ছবিতে খলিস্তানপন্থী নেতা জার্নেল সিং ভিন্দ্রালওয়ালেকে জঙ্গি হিসেবে দেখানো হয়, তাহলে মনে রাখবেন ইন্দিরা গান্ধীর সঙ্গে যা হয়েছিল তা ঘটতে পারে। ভিকি টমাস সিং পরিচয় দিয়ে আরেক ব্যক্তি বলেন, তিনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং ভিন্দ্রানওয়ালের শৌর্য-আদর্শ তুলে ধরে নিয়মিত এক্স পোস্ট করে থাকেন।

তাঁর দাবি, তিনি ইন্দিরা গান্ধী হত্যার দুই প্রধান অপরাধী বিয়ন্ত সিং ও সৎবন্ত সিংয়ের সঙ্গেও কথা বলেছেন এ ব্যাপারে। কঙ্গনা রনৌত এই হুমকি পোস্ট করে মহারাষ্ট্রের ডিজিপি, হিমাচল প্রদেশ ও পাঞ্জাবের পুলিশ কর্তাদের ট্যাগ করেছেন। ছবির সঙ্গে লিখেছেন, দয়া করে এটা দেখুন।

উল্লেখ্য, গত সপ্তাহে শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির সভাপতি হরজিন্দর সিং ধামি এই ছবি নিষিদ্ধ করার দাবি তুলেছিলেন। শুধু তাই নয়, ছবিতে শিখদের চরিত্র হননের অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর করার দাবিও তোলেন তিনি। আগামী ৬ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা।


```