Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বাঙালি রীতি মেনেই মেয়ের মুখেভাত দিলেন বিপাশা-করণ! এলাহি আয়োজন তারকা দম্পতির

দ্য ওয়াল ব্যুরো: গত নভেম্বরে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। ভালবেসে মেয়ের নাম রেখেছেন দেবী। সঙ্গে মা-বাবা দু'জনেরই পদবী। মা দীর্ঘদিন ধরে প্রবাসী হলেও রক্তে তো বাঙালিয়ানা। তাই এবার মেয়ের মুখেভাতও হল একেবারে ব

বাঙালি রীতি মেনেই মেয়ের মুখেভাত দিলেন বিপাশা-করণ! এলাহি আয়োজন তারকা দম্পতির

শেষ আপডেট: 11 June 2023 07:30

দ্য ওয়াল ব্যুরো: গত নভেম্বরে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। ভালবেসে মেয়ের নাম রেখেছেন দেবী। সঙ্গে মা-বাবা দু'জনেরই পদবী। মা দীর্ঘদিন ধরে প্রবাসী হলেও রক্তে তো বাঙালিয়ানা। তাই এবার মেয়ের মুখেভাতও হল একেবারে বাঙালি রীতিনীতি মেনেই। সোশ্যাল মিডিয়ায় সে ছবি পোস্ট করে সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী।

Bipasha Basu, Karan Singh Grover, Devi Basu Singh Grover, rice ceremony

সেই পোস্টে দেখা যাচ্ছে, লাল বেনারসী আর সোনার নূপূর দিয়ে একেবারে বাঙালি সাজে সাজিয়ে দেওয়া হয়েছে ছোট্ট দেবী বসু সিং গ্রোভারকে। মেয়ে, তাই সাতমাসের মাথায় আয়োজন করা হয়েছিল মুখেভাতের। উপস্থিত ছিলেন বিপাশার মা-বাবা, বোন থেকে শুরু করে কাছের আত্মীয়রা। সবার উপস্থিতিতেই ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বিপাশা-করণ।

অভিনেত্রী নিজের মেয়ের ডাক নাম রেখেছেন মিষ্টি। আর মুখেভাতের ভিডিওর গানেও শোনা গেল সেই মিষ্টি গান। মেনুতেও ছিল বাঙালি খাবার। লুচি, পাঁঠার মাংস, নানারকম সন্দেশ, রসগোল্লা, চাটনি, পাঁপর-সহ আরও অনেক কিছু। রীতি মেনেই দাদুর হাতে প্রথম ভাত খায় দেবী। তার আগে ধান-দুব্বো দিয়ে আশীর্বাদ করেন সবাই।

Bipasha Basu, Karan Singh Grover, Devi Basu Singh Grover, rice ceremony

ছোট্ট দেবীকে সাজানো হয়েছিল লাল রঙের বেনারসি দিয়ে। কপালে চন্দনের ফোঁটা আর পায়ে পরানো ছিল নূপুর। সঙ্গে মাথায় ছিল শোলার মুকুট। বিপাশা পরেছিলেন লাল রঙের কুর্তি। সঙ্গে টেনে চুল খোঁপা করে বেঁধে কপালে পরেছিলেন লাল টিপ। অন্যদিকে করণ পরেছিলেন পাঠানি কুর্তা। অনুষ্ঠানের সময় সকলের সঙ্গে ছবিও তোলেন তারকা বাবা-মা।

বিপাশা এই প্রথম মেয়ের ছবি পোস্ট করলেন, হাসি হাসি মুখে ক্যামেরায় পোজ দেবীর


```