Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

মুখে ‘জয় শ্রী কৃষ্ণ’ ধ্বনি, তুলসীর বাড়ির অতিথি হয়ে আসছেন বিল গেটস!

একসময় ছোটপর্দায় ঝড় তুলেছিল এই মেগা ধারাবাহিক। কাহিনির নাটকীয় মোড়, পারিবারিক টানাপোড়েন আর তুলসীর শান্ত মুখ—সব মিলিয়ে এটি ছিল দর্শকের আবেগের অংশ। 

মুখে ‘জয় শ্রী কৃষ্ণ’ ধ্বনি, তুলসীর বাড়ির অতিথি হয়ে আসছেন বিল গেটস!

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 22 October 2025 21:45

দ্য ওয়াল ব্যুরো: সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সোজা তুলসীর বাড়িতে আসছেন বিল গেট্‌স! শুনে অবাক লাগছে? কিন্তু ঠিক এমনই ইঙ্গিত মিলেছে ‘কিউঁ কি সাঁস ভি কভি বহু থি ২’ ধারাবাহিকের নতুন ঝলকে। স্মৃতি ইরানি নিজেই জানালেন, তাঁর পুরোনো জনপ্রিয় চরিত্র ‘তুলসী’ এখন এমন এক ভিডিও কলে ব্যস্ত, যার অপর প্রান্তে নাকি রয়েছেন স্বয়ং মাইক্রোসফ্‌ট সহ-প্রতিষ্ঠাতা বিল গেট্‌স! ( Kyunki Saas Bhi Kabhi Bahu Thi 2) 

একসময় ছোটপর্দায় ঝড় তুলেছিল এই মেগা ধারাবাহিক। কাহিনির নাটকীয় মোড়, পারিবারিক টানাপোড়েন আর তুলসীর শান্ত মুখ—সব মিলিয়ে এটি ছিল দর্শকের আবেগের অংশ। বহু বছর পর ফের সেই চরিত্রে ফিরেছেন স্মৃতি ইরানি। প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন ট্রেলারও, যেখানে দেখা যায়, তুলসী ল্যাপটপে কারও সঙ্গে ভিডিও কলে কথা বলছেন। ওপার থেকে এক আমেরিকান উচ্চারণে শোনা যায়, “জয় শ্রীকৃষ্ণ! খুব ভাল লাগছে জেনে, আপনি আমেরিকা থেকে সরাসরি আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন।”

তার পরেই তুলসী মুখ ঘুরিয়ে বলেন, “আপনারা নিশ্চয়ই ভাবছেন, কে আসছেন আমেরিকা থেকে? জানার জন্য চোখ রাখুন।” এখান থেকেই শুরু হয়েছে জল্পনা—ধারাবাহিকে নাকি দেখা যাবে বিল গেট্‌সকে!

সূত্রের খবর, বৃহস্পতিবার ও শুক্রবারের এপিসোডে হাজির হবেন বিশেষ অতিথি। এমনকি স্মৃতি নিজেও জানিয়েছেন, এবার নাকি দর্শক দেখবেন ‘ঐতিহাসিক মুহূর্ত’, যখন বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি সংস্থার সহ-প্রতিষ্ঠাতা হাজির হবেন ভারতীয় ধারাবাহিকে।

ছোটপর্দার দর্শক এখন একটাই প্রশ্নে উত্তেজিত—তুলসীর পরিবারের নতুন অতিথি কি সত্যিই বিল গেট্‌স? উত্তর দেবে সময় 


```