Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বলিউডে বড় চমক! এবার একসঙ্গে শাহরুখ, সলমন ও আমির, কোন ছবিতে দেখা যাবে?

বলিউডে বিরল সমারোহ! এবার শাহরুখ, সলমন ও আমিরকে একসঙ্গে দেখা যেতে পারে আরিয়ান খানের ওয়েব সিরিজে। অপেক্ষা ভক্তদের উত্তেজনায়!

বলিউডে বড় চমক! এবার একসঙ্গে শাহরুখ, সলমন ও আমির, কোন ছবিতে দেখা যাবে?

বলিউডের তিন খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 7 September 2025 10:39

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের তিন খান—সলমন, শাহরুখ ও আমির একসঙ্গে বড় পর্দায় দেখার স্বপ্ন বহু বছর ধরে ভক্তদের মনে জেগে আছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিন খানকে একসঙ্গে কাজ করতে দেখা যেতে পারে বলে আলোচনা শুরু হয়েছে।

ভিডিওতে একটি ভ্যানিটি ভ্যান দেখানো হয়েছে, যার দরজায় সলমন, শাহরুখ এবং আমির খানের নাম লেখা। এই ক্লিপে একজন ব্যক্তি বলেন, “তিনজনে একসঙ্গে। কোন সিনেমা ভাই?” যদিও এই ভিডিওটি পরে ডিলিট করা হয়েছে। কিছু সূত্র মনে করছেন, এটি হতে পারে আরিয়ান খানের নতুন সিরিজের শুটিংয়ের অংশ, আবার অনেকে মনে করছেন এটি কেবল একটি বিজ্ঞাপন।

রিপোর্ট অনুযায়ী, সলমন, শাহরুখ ও আমিরকে একসঙ্গে দেখা যেতে পারে আরিয়ান খানের পরিচালিত ওয়েব সিরিজ ‘The Bads of Bollywood’-এ। যদিও এ ব্যাপারে এখনো কোনও আনুষ্ঠানিক ঘোষণা নেই। তবে যদি সত্যিই তারা একসঙ্গে কাজ করেন, তা ভক্তদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হবে।

সলমন খান বর্তমানে ব্যস্ত ‘বিগ বস ১৯’-এর শুটিংয়ে। এছাড়াও ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির শুটিং লাদাখে হওয়ার কথা। শাহরুখ তার ‘কিং’ ছবির শুটিং আবার শুরু হয়েছে, যা আগে বাদশার চোটের কারণে স্থগিত ছিল। আমির ‘সিতারে জমিন পর’ শেষ করার পর এখন প্রোডাকশনে নির্মিত অন্যান্য ছবিতে মন দিয়েছেন।


```