স্বচ্ছ দাঁতের বিজ্ঞাপন দিলেন বিগ বি
দ্য ওয়াল ব্যুরো: জলাসার হলঘরে জড়ো হয়েছিলেন চার মাথা। রণবীর কাপুর, আলিয়া ভট্ট, অমিতাভ বচ্চন আর পরিচালক অয়ন মুখার্জী। আসন্ন ছবি 'ব্রহ্মাস্ত্র' নিয়ে চলছিল জোরদার মিটিং।
কিন্তু বিগ বি’র সঙ্গে মিটিং হচ্ছে আর হুল্লোড় হবে না তা আবার হয় নাকি। অতএব
শেষ আপডেট: 2 June 2018 10:31
দ্য ওয়াল ব্যুরো: জলাসার হলঘরে জড়ো হয়েছিলেন চার মাথা। রণবীর কাপুর, আলিয়া ভট্ট, অমিতাভ বচ্চন আর পরিচালক অয়ন মুখার্জী। আসন্ন ছবি 'ব্রহ্মাস্ত্র' নিয়ে চলছিল জোরদার মিটিং।
কিন্তু বিগ বি’র সঙ্গে মিটিং হচ্ছে আর হুল্লোড় হবে না তা আবার হয় নাকি। অতএব সব মাথা এক জায়গায় এসে শুরু হল সেলফি তোলা। আর সেলফি তোলার পরেই সেটা আপলোডও হয়ে গেলো টুইটারে। সোশ্যাল মিডিয়ায় সপ্রতিভ বিগ বি দিলেন এক চমৎকার ক্যাপশনও। লিখলেন, ‘ব্রহ্মাস্ত্রের জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা। রণবীর, আলিয়া, অয়ন সবাই.....শুধু আমি ছাড়া। আমি ব্রাশ করা পরিষ্কার দাঁত দেখাচ্ছি।‘
https://twitter.com/SrBachchan/status/1002644016536539137
যথারীতি বিগ বি’র টুইটের এই ছবি শেয়ার হওয়ার সঙ্গেই সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল। লাফিয়ে লাফিয়ে বাড়ছে রিটুইটের সংখ্যাও। দেখুন সেই ছবি।