Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'এ দেশে কোনও শিশুই নিরাপদ নয়', দিল্লি গণধর্ষণ কাণ্ডে ক্ষোভ উগরে দিলেন ভূমি

অভিনেত্রী ভূমি পেডনেকর দিল্লির শিশুকাণ্ডে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি জানিয়েছেন, রাস্তায় কোনও শিশুই নিরাপদ নয়। পুলিশ জানিয়েছে, শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে।

 

'এ দেশে কোনও শিশুই নিরাপদ নয়', দিল্লি গণধর্ষণ কাণ্ডে ক্ষোভ উগরে দিলেন ভূমি

ছবি: দ্য ওয়াল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 29 January 2026 13:39

দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী ভূমি পেডনেকর (Bhumi Pednekar) শিশুদের নিরাপত্তা (Delhi News) নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সম্প্রতি উত্তর-পূর্ব দিল্লির ভজনপুর এলাকায় ১৮ জানুয়ারি এক ছয় বছরের শিশুকে গণধর্ষণের (Minor Crime) ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। ঘটনায় অভিযুক্ত তিনজন নাবালক, বয়স যথাক্রমে ১০, ১৩ ও ১৪। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত দুই নাবালক পুলিশি হেফাজতে আছেন, তৃতীয়টি পরিবার নিয়ে এলাকা ছেড়ে গিয়েছে।

ভূমি সামাজিক মাধ্যমে ঘটনার প্রতিবেদন শেয়ার করে লিখেছেন, “এই সব কী হচ্ছে? আমরা বারবার ব্যর্থ হচ্ছি। কারণ এই দানবগুলো মনে করে, যৌন হিংসার পরেও তারা পার পেয়ে যাবে। কারণ এখনও আমরা তাদের মধ্যে ভয় তৈরি করতে পারিনি।” তিনি আরও বলেন, নাবালকেরাও এমন নৃশংসতায় জড়িয়ে পড়ছে, এবং তারা তা করার আগে দু’বার ভাবছে না।

পথকুকুরের শাস্তি নিয়ে কড়া নিয়ম থাকা সত্ত্বেও শিশুদের রাস্তায় নিরাপত্তা নেই—এই বিষয়টিও তুলে ধরেছেন অভিনেত্রী। তিনি বলেছেন, “আমরা অবোলাদের শাস্তি দিচ্ছি, অথচ একটি ছয় বছরের শিশু রাস্তায় নিরাপদ নয়। আসলে কোনও শিশুই নিরাপদ নয়।”

 পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটি বাবা-মা ও তিন ভাইবোনের সঙ্গে থাকে। ঘটনার পরপরই পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে পুলিশে অভিযোগ দায়ের করেন। চিকিৎসকদের মতে, বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর সে বাড়িতেই রয়েছে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।

পরিবারের বক্তব্য অনুযায়ী, গত ১৮ জানুয়ারি সন্ধে সাতটা নাগাদ শিশুটি গুরুতর আহত অবস্থায় বাড়ি ফিরে আসে। শরীর থেকে রক্তপাত হচ্ছিল এবং সে প্রায় অচেতন ছিল। প্রথমে জ্ঞান ফেরার পর শিশুটি জানায়, সে পড়ে গিয়ে আঘাত পেয়েছে। পরিবারের দাবি, তখন পাশের বাড়ির এক ১৩ বছরের কিশোরও একই কথা বলে।


```