
২০২৬ বলিউড
শেষ আপডেট: 28 March 2025 19:37
দ্য ওয়াল ব্যুরো: সিনেপ্রেমীদের ক্যালেন্ডারে মার্ক করে রাখার সময় হয়ে গিয়েছে। ২০২৬ সালে জবরদস্ত সব বলিউড ছবি আসতে চলেছে। এক কথায় অ্যাকশনপ্যাক্ড বছর। রোমাঞ্চকরও বটে। ইন্ডাস্ট্রিও তৈরি, অপেক্ষারত একের পর এক বড়-বড় প্রোজেক্ট। পুরাণকাহিনী, থেকে সিকোয়েল কিংবা অ্যাকশন থ্রিলার, কিছুই বাদ যাবে না চলতি বছরে। সানি দেওলের বহুল প্রতীক্ষিত সিকোয়েল ‘বর্ডার ২’ থেকে শুরু করে বরুণ ধাওয়ানের ‘ভেড়িয়া ২’, ইমরানের ‘আওরাপান ২’। কী কী ছবি আসতে চলেছে প্রেক্ষাগৃহে তার সংক্ষিপ্ত প্রিভিউ রইল!
বর্ডার ২
‘বর্ডার’-এর তুমুল সাফল্যের পর, সানি দেওল তাঁর বহুল প্রতীক্ষিত সিকোয়েল, বর্ডার ২-এর জন্য প্রস্তুত। ইতিমধ্যেই বেশ কিছু টুকরো দৃশ্য সামনে এসেছে। আলোড়নও কম হয়নি। বিশেষ করে ‘রেট্রো’ সিনেপ্রেমীদের মধ্যে ছবি নিয়ে একটা বিশেষ উত্তেজনাও রয়েছে। সানি ছাড়াও, ছবিতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসঞ্জ এবং আহান শেঠি। ‘কেসরি’র পরিচালক অনুরাগ সিং পরিচালিত ছবিটি ২৩ জানুয়ারী, প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। বলা যেতেই পারে এ বছরে নেতাজির জন্মদিবস এবং প্রজাতন্ত্র দিবসকে, দুই দিনকেই আরও বিশেষ করে তুলবে ‘বর্ডার ২’।
ভূত বাংলা
বলিউডে হরর-কমেডি ধারার নতুন সংযোজন। অক্ষয় কুমার রয়েছেন মুখ্য ভূমিকায়। ‘হেরা ফেরি’ এবং ‘ভুল ভুলাইয়া’র সাফল্যের পর, পরিচালক প্রিয়দর্শন এবং অক্ষয় কুমার এই ছবির মাধ্যমে পুনরায় জুটি বাঁধছেন। গত ডিসেম্বরে, নির্মাতারা ছবির পোস্টার প্রকাশ্যে আনে। অক্ষয় কুমারের ডান হাতে লণ্ঠন। পোস্টারে জানানো হয়, ২ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবি।
View this post on Instagram
আওরাপান ২
বলিউডের স্টার আইকন। ইমরান হাশমি সম্প্রতি কাল্ট ক্লাসিক আওরাপান (২০০৭) এর সিকোয়েলের ঘোষণা করলেন। তাঁর জন্মদিনে, অভিনেতা প্রকাশ্যে আনেন, ‘আওরাপান ২’ অবশেষে আসতে চলেছে। একটি ছোট টিজার ভিডিও শেয়ারও করেন, যেখানে নিজেকে একেবারে রাফ অ্যান্ট টাফ লুকে দেখা যায় তাঁকে। ৩ এপ্রিল, প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ ছাড়াও, ম্যাডক ফিল্মস ইতিমধ্যেই তাদের ছবির মুক্তির তারিখ সহ কয়েকটি সিনেমার সিরিজ ঘোষণা করেছে। ২০২৬ সালে, প্রযোজনা সংস্থা দুটি বড় ছবি - ‘ভেড়িয়া ২’ এবং ‘চামুন্ডা’র মুক্তির ঘোষণা করছে।
View this post on Instagram
১৪ আগস্ট, ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ভেড়িয়া ২’। বরুণ ধাওয়ান তাঁর আইকনিক ‘ওয়্যারউলফ’ অবতারে ফিরতে চলেছেন। ’চামুণ্ডা’ রিলিজ হবে ৪ ডিসেম্বর, ২০২৬। তারিখ ঘোষণা করা হলেও, ছবিটি সম্পর্কে সকল তথ্যই গোপনে রাখা হয়েছে। বুঝতেই পারছেন, ২০২৬ সাল বলিউডের জন্য অ্যাকশন-হরর-ড্রামা সব নিয়েই একটি মাইলস্টোন বছর হতে চলেছে!
View this post on Instagram