Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধুমধাম করে ছোট ছেলের নামকরণ অনুষ্ঠান করলেন ভারতী-হর্ষ, কী নাম রাখলেন খুদের?

ধুমধাম করে ছোট ছেলের নামকরণ অনুষ্ঠান করলেন ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়া।

ধুমধাম করে ছোট ছেলের নামকরণ অনুষ্ঠান করলেন ভারতী-হর্ষ, কী নাম রাখলেন খুদের?

ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়া

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 28 January 2026 17:22

দ্য ওয়াল ব্যুরো: গত বছরের ডিসেম্বর মাসে দ্বিতীয় সন্তানের জন্ম দেন জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং (Bharti Singh)। কন্যাসন্তান চাওয়ার ইচ্ছে থাকলেও সদ্যোজাত ছোট ছেলের মুখ দেখেই তাঁর সমস্ত মনখারাপ মুহূর্তে উধাও হয়ে যায়। সন্তানের জন্মের খবরটি ভারতী ও হর্ষ দু’জনেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন।

সন্তান জন্মের পর হাসপাতালের বাইরে অপেক্ষা করে থাকা পাপারজ্জিদের উদ্দেশ্যে হাত নাড়াতেও দেখা যায় ভারতীকে। শুধু তাই নয়, আনন্দ ভাগ করে নিতে সকলকে মিষ্টিও খাওয়ান তিনি। এরপরেই এল আরও এক খুশির মুহূর্ত। বুধবার, ২৮ জানুয়ারি, সম্পন্ন হল তাঁদের ছোট সন্তানের নামকরণ অনুষ্ঠান।

ধুমধাম করেই এই বিশেষ দিনটি পালন করেন তারকা দম্পতি। অনুষ্ঠানে লাল রঙের স্যুটে নজর কাড়েন ভারতী। হর্ষ ও তাঁদের বড় ছেলে লক্ষ্য পরেছিলেন হালকা বেগুনি রঙের পাঞ্জাবি। বাবা ও দাদার সঙ্গে মিলিয়ে খুদেও পরেছিল ছোট্ট পাঞ্জাবি।

 এই নামকরণ অনুষ্ঠানেই প্রথমবার প্রকাশ্যে আসে তাঁদের দ্বিতীয় সন্তানের নাম। ছোট ছেলের নাম রাখা হয়েছে যশবীর। এই নামের অর্থ যোদ্ধা, সাহসী ব্যক্তি বা বিজয়ী পরাক্রমশালী। সংস্কৃত শব্দ ‘যশ’ অর্থাৎ খ্যাতি এবং ‘বীর’ অর্থাৎ সাহসী, এই দুইয়ের সমন্বয়েই নামটি রাখা হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়া। ২০২২ সালে তাঁদের প্রথম সন্তান, ছেলে লক্ষ্য জন্ম নেয়। এরপর ২০২৫ সালের ডিসেম্বর মাসে ভারতীর কোল আলো করে আসে তাঁদের দ্বিতীয় সন্তান।


```