Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

রাজস্থানে মজে বিয়ন্সে, লেহেঙ্গা থেকে ইন্দো-ওয়েস্টার্নে আগুন জ্বালালেন ইনস্টাগ্রামে

দ্য ওয়াল ব্যুরো: ঈশা আম্বানির বিয়ে মিটেছে বেশ কয়েকদিন হলো। কিন্তু সেই বিয়েতেই এখনও মজে রয়েছেন মার্কিন পপ স্টার বিয়ন্সে। সোশ্যাল মিডিয়ায় পাওয়া গেল তারই ঝলক। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ বার রাজস্থানের ছবি শেয়ার করলেন তিনি। সেই সঙ্গে ছিল ভ

রাজস্থানে মজে বিয়ন্সে, লেহেঙ্গা থেকে ইন্দো-ওয়েস্টার্নে আগুন জ্বালালেন ইনস্টাগ্রামে

শেষ আপডেট: 21 December 2018 10:09

দ্য ওয়াল ব্যুরো: ঈশা আম্বানির বিয়ে মিটেছে বেশ কয়েকদিন হলো। কিন্তু সেই বিয়েতেই এখনও মজে রয়েছেন মার্কিন পপ স্টার বিয়ন্সে। সোশ্যাল মিডিয়ায় পাওয়া গেল তারই ঝলক। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ বার রাজস্থানের ছবি শেয়ার করলেন তিনি। সেই সঙ্গে ছিল ভারতীয় পোশাকে বিয়ন্সের চোখ ধাঁধানো লুকস।  ঈশা আম্বানির মেয়ের বিয়েতে, সঙ্গীতের অনুষ্ঠানে মঞ্চ মাতাতে হাজির ছিলেন বিয়ন্সে। সঙ্গে এসেছিলেন তাঁর মা এবং 'টিম বিয়ন্সে'। প্রায় ১২০০ দর্শকের সামনে উদয়পুরে পারফর্ম করেন এই তারকা। আর উদয়পুরের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ডিজাইনার ইন্দো-ওয়েস্টার্ন পোশাকেও যে বিয়ন্সের মন মজেছিল এ বার তা নিজেই জানালেন এই তারকা। তবে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে কোনও ক্যাপশন দেননি বিয়ন্সে। মার্কিন পপ তারকার ইন্ডিয়ান লুকেই আপাতত মজেছেন নেটিজেনরা। শুধু বিয়ন্সেই নন, ভারতীয় পোশাকে দেখা গিয়েছে তাঁর মাকেও। আবু জানি এবং সন্দীপ খোসলার পাশাপাশি, শেন পিকক এবং ফাল্গুনী, শিভান এবং নরেশ-----এই ডিজাইনারদের পোশাক পরতেও দেখা গিয়েছে বিয়ন্সেকে। তবে ভারতীয় পোশাকে নিজের লুক ছাড়াও বিয়ন্সের পোস্টে জায়গা পেয়েছে তাঁর বিলাসবহুল হোটেল এবং সেই হোটেলের ক্যাফেটেরিয়া।রাজস্থানি ঘরানার শিল্পও নিজের সোশ্যাল অ্যাকাউন্টে শেয়ার করেছেন এই তারকা। রাজস্থানি শিল্পের কায়দায় আঁকা এক মহিলার ছবি (ম্যুরাল) এবং উদয়পুরের মহিলাদের সাবেকি সাজও নিজের ওই পোস্টে রেখেছেন বিয়ন্সে।  দেখুন ছবি    

```