Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বিদায় নিচ্ছে 'তিতলি' ধারাবাহিক, তবে আসছে কোন নতুন মেগা?

শুভদীপ বন্দ্যোপাধ্যায় শেষ হচ্ছে স্টার জলসার আরও একটি সিরিয়াল। সম্প্রতি ঘোষণা হয়ে গেছে জলসার মাল্টিস্টারার সিরিয়াল 'দেশের মাটি' শেষ হচ্ছে এই সপ্তাহেই। এবার বন্ধের মুখে জলসার আরও একটি সিরিয়াল 'তিতলি'।'তিতলি' ধারাবাহিকের প্রযোজক সুশান্ত দাস জ

বিদায় নিচ্ছে 'তিতলি' ধারাবাহিক, তবে আসছে কোন নতুন মেগা?

শেষ আপডেট: 29 October 2021 13:37

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

শেষ হচ্ছে স্টার জলসার আরও একটি সিরিয়াল। সম্প্রতি ঘোষণা হয়ে গেছে জলসার মাল্টিস্টারার সিরিয়াল 'দেশের মাটি' শেষ হচ্ছে এই সপ্তাহেই। এবার বন্ধের মুখে জলসার আরও একটি সিরিয়াল 'তিতলি'।'তিতলি' ধারাবাহিকের প্রযোজক সুশান্ত দাস জানিয়েছেন, গতকালই এই ধারাবাহিকের শেষ শ্যুট হয়ে গেল। মুখ্য চরিত্রাভিনেত্রী মৈত্রেয়ী মিত্র কাল 'তিতলি' শ্যুটিং শেষের পার্টির ছবি পোস্ট করেছেন ফেসবুকে। এক শ্রবণশক্তিহীন মেয়ের পাইলট হওয়ার ইচ্ছে নিয়েই শুরু হয়েছিল ধারাবাহিকটির পথ চলা। বিমান চালক হওয়ার স্বপ্ন নিয়ে তিতলি এসেছিল শ্বশুরবাড়ি। কীভাবে ভালোবাসার মানুষকে পাশে পেয়ে ঘরে-বাইরে সব ঝক্কি সামলে পাইলট হয় তিতলি, সেই নিয়েই গল্প। মধুপ্রিয়া ও আরিয়ান ছিলেন 'তিতলি' মেগার প্রধান চরিত্রে। বহু চলচ্চিত্রে অভিনয় করা আরিয়ান খুবই জনপ্রিয় মুখ। বেশ কয়েক বছর বড় পর্দায় অভিনয়ের পর আবারও এই মেগা দিয়েই ধারাবাহিক জগতে কামব্যাক করেছিলেন আরিয়ান। অন্যদিকে মধুপ্রিয়া ছিলেন নবাগতা, কিন্তু মধুপ্রিয়া এই সিরিয়াল দিয়ে সবার পরিচিত মুখ হয়ে ওঠেন। গল্পের প্লট অন্যধারার হলেও বাস্তবতার অভাবে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হতে হয়েছে ধারাবাহিকের মুখ্য চরিত্রদের। তবে অনুরাগীর সংখ্যা যে একেবারেই ছিল না এমনটা নয়।প্লেন চালানো নিয়ে অবাস্তব সস্তার প্লট দেখানোর ফলে 'তিতলি'র নায়ক-নায়িকা চরিত্র দুটি বিশাল ট্রোলের শিকার হয়। তবে এই ট্রোলে সিরিয়ালটির জনপ্রিয়তাও বেড়েছিল। কিন্তু গল্প কোনওভাবেই দর্শকের ভালোলাগা ধরে রাখতে পারেনি। ছাপ ফেলতে না পারায় বন্ধ হচ্ছে মেগা। এক বছর পার করলনা মেগাটি।সন্ধে সাড়ে ছটার স্লটে শুরু হয়েছিল স্টার জলসাতে 'তিতলি'। কিন্তু টিআরপি তুলতে না পারায় 'তিতলি'র জায়গা দখল করে নোয়া। সাড়ে ছটাতেই স্টার জলসাতে শুরু হয় 'দেশের মাটি'। বদলে যায় 'তিতলি'র সময়। কিন্তু এবার তিতলি নোয়া দুজনেই একসঙ্গে বিদায় নিচ্ছে। দুটি ধারাবাহিকই পরপর শেষ হচ্ছে।'দেশের মাটি’ ধারাবাহিকের জায়গায় দেখা যাবে 'খুকুমণি হোম ডেলিভারি' নামের নতুন ধারাবাহিক আগামী সপ্তাহ থেকে। অন্যদিকে সূত্রের খবর, স্টার জলসায় এক নতুন ধারাবাহিকের মাধ্যমেই জুটি বাঁধছেন 'ইচ্ছেনদী','প্রথমা কাদম্বিনী' খ্যাত সোলাঙ্কি রায় এবং উত্তমকুমার-পৌত্র গৌরব চট্টোপাধ্যায়। ডিসেম্বরেই ওই ধারাবাহিকের শুটিং শুরু হবে শোনা যাচ্ছে। আর সব ঠিক থাকলে এই নভেম্বরেই হবে প্রোমোর শুটিং। প্রযোজনার দায়িত্বে অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট। তবে গৌরব-সোলাঙ্কির সিরিয়াল রাত এগারোটায় বা দুপুরে আসবে না। যতদূর সম্ভব সন্ধেবেলার স্লটে দেখানো হবে নতুন সিরিয়ালটি। ইতিমধ্যে 'সর্বজয়া','মিঠাই' সিরিয়াল দিয়ে টিআরপিতে প্রচুর এগিয়ে আছে জি বাংলা। স্টার জলসা নতুন সিরিয়াল দিয়ে তার হারানো জমি ফেরাতে এখন মরিয়া। কম টিআরপির মেগা একের পর এক বন্ধ করছে স্টার জলসা। স্টার না জি- কে এগিয়ে থাকবে আগামী দিনে সেটাই দেখার অপেক্ষা...

```