Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

প্রাক্তন প্রেমের রেশ বেয়ে নতুন জীবনের হাতছানি! গল্প শোনাল ‘অন্তরতর’

দ্য ওয়াল ব্যুরো: পুরনো ভালবাসার মানুষটির সঙ্গে ফের যদি দেখা হয় বছর কয়েক পর? যে ছিল সবচেয়ে আপন, আজ সেই যেন বহুদিনের অচেনা কেউ। ঠিক যেন রবি ঠাকুরের ভাষায়, "চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে!" এমনই দুজন প্রাক্তন প্রেমিক-প্রেমিকাকে নিয়ে পরিচ

প্রাক্তন প্রেমের রেশ বেয়ে নতুন জীবনের হাতছানি! গল্প শোনাল ‘অন্তরতর’

শেষ আপডেট: 7 July 2022 09:27

দ্য ওয়াল ব্যুরো: পুরনো ভালবাসার মানুষটির সঙ্গে ফের যদি দেখা হয় বছর কয়েক পর? যে ছিল সবচেয়ে আপন, আজ সেই যেন বহুদিনের অচেনা কেউ। ঠিক যেন রবি ঠাকুরের ভাষায়, "চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে!" এমনই দুজন প্রাক্তন প্রেমিক-প্রেমিকাকে নিয়ে পরিচালক সৈকত দাসের নতুন শর্টফিল্ম 'অন্তরতর' (Antartara)।

Antartara

পরিচালক জানান, "বেশ কয়েক বছর পর গল্পের চরিত্র আবির তাঁর সবচেয়ে কাছের এবং ভালবাসার মানুষ বাণীর সঙ্গে দেখা করতে আসেন। আজ তাঁরা দুজনেই বিবাহিত। পারিবারিক কারণে তাঁদের ভালবাসা পূর্ণতা পায়নি। এদিকে, দুর্ভাগ্যবশত বর্তমানে দুজনেরই জীবনসঙ্গীর অকালে মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতেই অতীত এসে কড়া নাড়ে দুজনের জীবনে। এরপর কী হয়, তা জানার জন্য দেখতেই হবে 'অন্তরতর' (Antartara)।" ছবিটিতে এই দুই চরিত্রে অভিনয় করেছেন টলিউডের নামী মুখ অরিন্দম গঙ্গোপাধ্যায় ও বিদীপ্তা চক্রবর্তী।

Antartara

বুধবার পার্ক স্ট্রিটের জর্জ ইনস্টিটিউট অফ ইমেজ ম্যানেজমেন্ট-এ প্রদর্শিত হয় স্বল্পদৈর্ঘ্যের এই ছবিটি। সেই উপলক্ষে সেখানে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন অভিনেত্রী তথা 'অন্তরতর' (Antartara) ছবিটির নিবেদক ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী, দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া, গল্পের কাহিনিকার শ্যামশ্রী রায়চৌধুরী, পরিচালক সৈকত দাস-সহ আরও অনেকে। এদিন পোস্টার লঞ্চের পর ছবিটি প্রদর্শিত হয়।

‘কেজিএফ’-এর মতো ছবি করতে চান রাজকুমার! এবার কি অ্যাকশন অবতারে অভিনেতা


```