Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ম্যাজিক মোমেন্টস বিতর্কে অনিশ্চিত একাধিক মেগা, বদলে যাচ্ছে ছোটপর্দার সমীকরণ

দীর্ঘদিন পর শীর্ষস্থান দখল করল ‘তারে ধরি ধরি মনে করি’। ৫.৭ রেটিং নিয়ে পল্লবী শর্মার এই ধারাবাহিক উঠে এসেছে একেবারে প্রথম স্থানে। তবে এককভাবে নয়, একই নম্বর পেয়ে যৌথভাবে সিংহাসনে রয়েছে ‘পরিণীতা’ও।

ম্যাজিক মোমেন্টস বিতর্কে অনিশ্চিত একাধিক মেগা, বদলে যাচ্ছে ছোটপর্দার সমীকরণ

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 9 April 2026 14:58

দ্য ওয়াল ব্যুরো: চলতি সপ্তাহে একটু দেরিতেই সামনে এল ছোটপর্দার বহুল প্রতীক্ষিত টিআরপি (Bengali Serial TRP) তালিকা। তবে সময়ের এই বিলম্বের পিছনে রয়েছে একাধিক কারণ। একদিকে যেমন কিছু জনপ্রিয় ধারাবাহিকের সম্প্রচারের সময় বাড়িয়ে ৪৫ মিনিট করা হয়েছে, অন্যদিকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মৃত্যুকে কেন্দ্র করে ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থাকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে একাধিক সিরিয়ালের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে এই সপ্তাহের টিআরপি তালিকা ঘিরে কৌতূহল ছিল তুঙ্গে।

আর সেই তালিকায় বড় চমক—দীর্ঘদিন পর শীর্ষস্থান দখল করল ‘তারে ধরি ধরি মনে করি’। ৫.৭ রেটিং নিয়ে পল্লবী শর্মার এই ধারাবাহিক উঠে এসেছে একেবারে প্রথম স্থানে। তবে এককভাবে নয়, একই নম্বর পেয়ে যৌথভাবে সিংহাসনে রয়েছে ‘পরিণীতা’ও। বেশ কয়েক মাস ধরে টপার থাকা ‘রাঙামতি তীরন্দাজ’-কে পিছনে ফেলে এই উত্থান নিঃসন্দেহে উল্লেখযোগ্য।

মাত্র ০.১ নম্বরের ব্যবধানে দ্বিতীয় স্থানে নেমে এসেছে ‘পরশুরাম আজকের নায়ক’, যার ঝুলিতে ৫.৬। তৃতীয় স্থানে জায়গা ধরে রেখেছে ‘জোয়ার ভাঁটা’। তবে একই স্লটে সম্প্রচারের ভিন্ন সময়সূচির কারণে নম্বরের ফারাকও চোখে পড়ার মতো—প্রথম ভাগে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ও ‘গঙ্গা’ পেয়েছে ৪.৭, আর পরের অংশে ‘নিশা-উজি’ তুলেছে ৫.৫।

চতুর্থ স্থানে রয়েছে ‘মোর দরদিয়া’। পঞ্চম স্থানে যৌথভাবে জায়গা করে নিয়েছে ‘কুসুম’ এবং ‘রাঙামতি তীরন্দাজ’। একসময় তালিকার শীর্ষে থাকা ‘রাঙামতি’র এই পিছিয়ে পড়া টিআরপি তালিকার অন্যতম বড় চমক বলেই মনে করা হচ্ছে।

এদিকে ‘লক্ষ্মী ঝাঁপি’ও এই সপ্তাহে ভালো ফল করেছে। ‘চিরদিনই তুমি যে আমার’-এর কাছ থেকে স্লট দখল করার পর এবার নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে ‘কমলা নিবাস’-এর মুখোমুখি হতে চলেছে এই ধারাবাহিক।

ষষ্ঠ স্থানে রয়েছে ‘কনে দেখা আলো’, যার প্রাপ্ত নম্বর ৪.৬। তবে এই ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে সংশয়। ম্যাজিক মোমেন্টসকে ঘিরে চলা বিতর্কের জেরে এই মেগা অকালেই বন্ধ হয়ে যেতে পারে—যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও সরকারি ঘোষণা হয়নি।

অন্যদিকে, তালিকার একেবারে নীচের দিকে থাকা কয়েকটি ধারাবাহিকের ইতি টানার খবরও সামনে এসেছে। ‘ভোলে বাবা পার করেগা’ এই সপ্তাহে মাত্র ১.৯ রেটিং পেয়ে শেষের দিকেই রয়েছে, এবং খুব শিগগিরই বন্ধ হয়ে যেতে চলেছে বলে জানা যাচ্ছে। একইসঙ্গে শেষ হচ্ছে ‘চিরসখা’ ধারাবাহিকও।

সব মিলিয়ে, টিআরপি তালিকার এই ওঠাপড়া যেমন ছোটপর্দার প্রতিযোগিতার ছবি তুলে ধরছে, তেমনই ইন্ডাস্ট্রির সাম্প্রতিক অস্থির পরিস্থিতিও তার স্পষ্ট ছাপ ফেলছে সম্প্রচারের জগতে। আগামী সপ্তাহে এই তালিকা আরও বড় পরিবর্তনের ইঙ্গিত দেবে কি না, এখন সেদিকেই নজর দর্শকদের।


```