
আদৃত রায় এবং কৌশাম্বী চক্রবর্তী
শেষ আপডেট: 18 April 2024 18:15
দ্য ওয়াল ব্যুরো: এই বছরেই বিয়ের পিড়িতে বসতে চলেছেন মিঠাইয়ের উচ্চেবাবু ও তাঁর অনস্ক্রিন দিদিয়া। গতবছর থেকেই টলিপাড়ায় নানান গুঞ্জন শোনা যাচ্ছিল আদৃত-কৌশাম্বীর বিয়ে নিয়ে। এবার সেই খবরেই শিলমোহর দিলেন কৌশাম্বী। শোনা যাচ্ছে বৈশাখ মাসেই গাঁটছড়া বাঁধছেন 'মিঠাই'-এর নায়ক তথা উচ্চেবাবু এবং দিদিয়া। তবে এবার আর গুজব নয় মঙ্গলবার রাতেই বিয়ের কথা নিজের মুখে স্বীকার করে নিয়েছেন কৌশাম্বী নিজেই। আগামী ৯মে অর্থাৎ ২৭শে বৈশাখ শুভকাজটা সেরে ফেলবেন বলেই জানালেন তিনি।
সাম্প্রতিক কালে টেলিপাড়ার চর্চিত জুটি হল আদৃত রায় এবং কৌশাম্বী চক্রবর্তী। বহুদিন ধরেই শোনা যাচ্ছিল এই জুটির সম্পর্কের কথা। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে কেউই এতদিন মুখ খোলেননি। প্রথমে জানা গিয়েছিল, ১১মে সাত পাকে বাঁধা পরবেন আদৃত-কৌশাম্বী কিন্তু সেই শুভক্ষন যে এগিয়ে আসবে এটা কেউ ভাবেননি। সম্প্রতি একটি সংবাদমাধ্যমে অভিনেত্রী বললেন, 'আগামী ৯মে আমাদের বিয়ে। আদৃতের সঙ্গেই নতুন জীবন শুরু করব। বাঙালি রীতি মেনেই বিয়ে হবে আমাদের। এখনই আর কিছু বলছি না। ধীরে ধীরে সবাইকে সবটা জনাব।'
একসময় জনপ্রিয় ধারাবাহিক ছিল মিঠাই। এই মিঠাইের সেট থেকেই তাঁদের সম্পর্কের শুরু। এর আগে সুপ্রিয়া নামের একজনের সঙ্গে সম্পর্ক ছিল আদৃতের। এমনকি তাঁর সঙ্গে বিয়েও ঠিক হয়ে গিয়েছিল। সম্পর্ক না টেকায় সেই বিয়ে ভেঙে যায়। জানা যায়, আদৃতের প্রাক্তন প্রেমিকা বিয়ে করে নেন অন্য একজনের সঙ্গে। পরবর্তীতে আদৃত কৌশাম্বীর সঙ্গে সম্পর্কে জড়ায়। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আগামী মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছে টেলিপাড়ায় এই জনপ্রিয় জুটি।