Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

Breaking: ইতিহাস গড়ল ‘পুুতুল’, অস্কারের দৌড়ে প্রথম বাংলা ছবি!

মোট ৩২৩ টি ছবি অ্যাকাডেমি পুরষ্কারকে যোগ্যের তালিকায় রাখা হয়েছে। তবে 'বেস্ট পিকচার' ক্যাটাগরিতে স্থান পেয়েছে ২০৭ টি ছবি। তার মধ্যে 'পুতুল' অন্যতম।

Breaking: ইতিহাস গড়ল ‘পুুতুল’, অস্কারের দৌড়ে প্রথম বাংলা ছবি!

বাংলা ছবি 'পুতুল'

শেষ আপডেট: 7 January 2025 16:12

শুভঙ্কর চক্রবর্তী

ইতিহাস গড়ল ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি ‘পুতুল’। অস্কারের (Oscar) দৌড়ে প্রথম বাংলা ছবি (Bengali Cinema)! ইতিমধ্যেই 'দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সেস' কর্তৃপক্ষের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে 'পুতুল' (Putul Movie) ছবির নাম রয়েছে। অস্কারে 'বেস্ট পিকচার' নমিনেশনে এই প্রথম কোনও বাংলা ছবি স্থান পেল। 

মোট ৩২৩ টি ছবি অ্যাকাডেমি পুরষ্কারকে যোগ্যের তালিকায় রাখা হয়েছে। তবে 'বেস্ট পিকচার' বিভাগে স্থান পেয়েছে ২০৭ টি ছবি। তার মধ্যে 'পুতুল' অন্যতম। প্রসঙ্গত, ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘পুতুল’ ছবির গান ‘ইতি মা’ অস্কার নমিনেশনে ঠাঁই পেয়েছিল। যদিও পরে দৌড়ে টিকে থাকতে পারেনি। তবে সকাল সকাল আবারও একটি সুখবর পেয়ে রীতিমতো আত্মহারা ছবির পরিচালক।

May be an image of text that says "COMPETING FOR BESTPICTURE BEST PICTURE AT97th AT AT97thOSCARS 97th OSCARS With great pleasure we would like to inform that PUTUL is selected to compete in the Best Picture cate- gory at the prestigious 97th Academy Awards. The list with categories is out at the Academy Website. We are thankful to the Academy committee and jury members for liking our work. Love & Light, Indira Dhar"

দ্য ওয়ালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আমি বুঝে উঠতে পারছি না, ঠিক কী বলব, এটুকু বলতে চাই, এটা বাংলা ছবির জয়! 'পুতুল' ছবির সঙ্গে যুক্ত যে সকল কর্মীরা জুড়ে রয়েছেন, তাঁদের সবার জয়'। জানা যাচ্ছে, আগামী ৮ জানুয়ারি থেকে অস্কারের দ্বিতীয় এবং অন্তিম নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। শেষ হবে ১২ তারিখের মধ্যে।


```