Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Exclusive: এই অগস্টেই শুভমুক্তি ‘ধূমকেতু’র! ‘অঙ্ক কি কঠিন’-এর প্রিমিয়ারেই বড় ঘোষণা

সময় চলে যায় কুড়ি কুড়ি বছরের পর। এ ক্ষেত্রে সময়ের সংখ্যা ৯ বছর। পাওয়া-না পাওয়া, মান-অভিমানের দ্বন্দ্ব ঘুছিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে রানা সরকার ও দেব ভেঞ্চারস প্রযোজিত সেই প্রতীক্ষিত ছবি 'ধূমকেতু'।

Exclusive: এই অগস্টেই শুভমুক্তি ‘ধূমকেতু’র! ‘অঙ্ক কি কঠিন’-এর প্রিমিয়ারেই বড় ঘোষণা

শেষ আপডেট: 23 May 2025 00:00

বিহঙ্গী বিশ্বাস

 

নিছকই কাকতালীয়, নাকি ম্যানিফেস্টেশন! নামের মধ্যেই কি লুকিয়ে ছিল ইঙ্গিত? 'ধূমকেতু'-- সচরাচর দেখা মেলে না তার। সৌরজগতের অভ্যন্তরীণ অংশে আবির্ভূত হওয়া এই আশ্চর্য বস্তুটি অনেকাংশে 'মারা' পড়ে বেঘোরে। এই আশঙ্কাতেই যখন দুরুদুরু মন, ঠিক তখনই এল এক খবর। 'ধূমকেতু' আসছে! না, হ্যালির নয়! বরং এ ধূমকেতু দেব-শুভশ্রীর, রানা সরকারের বা কৌশিক গঙ্গোপাধ্যায়।

সময় চলে যায় কুড়ি কুড়ি বছরের পর। এ ক্ষেত্রে সময়ের সংখ্যা ৯ বছর। পাওয়া-না পাওয়া, মান-অভিমানের দ্বন্দ্ব ঘুছিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে রানা সরকার ও দেব ভেঞ্চারস প্রযোজিত সেই প্রতীক্ষিত ছবি 'ধূমকেতু'। যে ছবি একটা প্রজন্মের কাছে শুধু ছবি নয়, ইমোশনে ঘেরা এক অ্যাড্রিনালিন রাস। যে ছবি ভাঙা সম্পর্ককে নতুন মাত্রা দেওয়ার দলিল। যে ছবি দেবের 'অভিনেতা' তকমা পাওয়ার প্রথম পদক্ষেপ।

দ্য ওয়াল আপনাকে এক্সক্লুসিভলি জানাচ্ছে, এই অগস্টের মাঝামাঝিই অবশেষে বড় পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি। অপেক্ষার আর মাত্র কয়েক ঘণ্টা। সূত্রের খবর, সব ঠিক থাকলে কাল অর্থাৎ শুক্রবার রানা সরকার প্রযোজিত ছবি 'অঙ্ক কি কঠিন'-এর মঞ্চ থেকেই হবে আনুষ্ঠানিক ঘোষণা। হাজির থাকার কথা দেব-শুভশ্রীরও।

'ধূমকেতু' নিয়ে অতীতে জল গড়িয়েছে অনেক! হ্যাঁ-না -এর দ্বন্দ্বে মন ভেঙেছে 'দেশু' জুটির। তবে আশায় বাঁচেন সকলেই। তাই ৯ বছর কেটে গেলেও মানুষের মনে ছবিটিকে ঘিরে উন্মাদনা কিন্তু কমেনি। অবশেষে কাউন্টডাউন শুরু। অগস্ট মোটেও দূরে নয়! 


```