Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

'বেঙ্গল ফাইলস'-এর ট্রেলার লঞ্চের জায়গা বাতিল? কলকাতায় এসে ফুঁসে উঠলেন বিবেক

এ দিন তিনি কলকাতায় পা রাখেন তিনি। উপলক্ষ ছবির ট্রেলার লঞ্চ। তবে বিবেকের দাবি, ট্রেলার লঞ্চের জায়গা নাকি বাতিল হয়ে গিয়েছে।

'বেঙ্গল ফাইলস'-এর ট্রেলার লঞ্চের জায়গা বাতিল? কলকাতায় এসে ফুঁসে উঠলেন বিবেক

শেষ আপডেট: 15 August 2025 18:03

দ্য ওয়াল ব্যুরো: 'দ্য কাশ্মীর ফাইলস'-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রীর আগামী ছবি 'দ্য বেঙ্গল ফাইলস' মুক্তি পাচ্ছে আগামী সেপ্টেম্বর মাসে। পরিচালকের দাবি অনুযায়ী, বাংলার কিছু 'সত্য' ঘটনাই নাকি তুলে ধরেছেন তাঁর এই ছবিতে। তবে ছবির টিজার মুক্তি পাওয়ার পর থেকেই তা নিয়ে চলছে একের পর এক বিতর্ক। দায়ের হয়েছে এফআইআর। তবে এরই মধ্যে নতুন বিপদ, অন্তত তেমনটাই দাবি করেছেন পরিচালক বিবেক।

এ দিন তিনি কলকাতায় পা রাখেন তিনি। উপলক্ষ ছবির ট্রেলার লঞ্চ। তবে বিবেকের দাবি, ট্রেলার লঞ্চের জায়গা নাকি বাতিল হয়ে গিয়েছে। এক্স হ্যান্ডেলে এক ভিডিও পোস্ট করে তিনি বলেন, "কাল ১৬ অগস্ট আমার ট্রেলার লঞ্চ করার কথা ছিল। কিন্তু এসেই শুনি খারাপ খবর। তা নাকি হচ্ছে না। লিখিত ভাবে কিছু না জানানো হলেও জানা যাচ্ছে তাঁদের উপর নাকি রাজনৈতিক চাপ রয়েছে।"

রইল সম্পূর্ণ ভিডিও

'বেঙ্গল ফাইলস' ছবিটি 1946 সালে কলকাতার সাম্প্রদায়িক হিংসাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে ৷ স্পর্শকাতর বিষয় নিয়ে এই সিনেমা মুক্তির ছাড়পত্র দিলে সামাজিক অস্থিরতা ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে এর আগে বেশ কিছু এফআইআর দায়ের করা হয়। এই ছবিতে দেখা যাবে বাঙালি অভিনেতা সৌরভ দাসকেও। 


```