Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

‘নিজের মেয়ের জীবন থেকেও সরে গিয়েছে ইন্দ্রনীল’, অবশেষে মুখ খুললেন বরখা 

সিদ্ধার্থ কান্নানের পডকাস্টে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, একমাত্র মেয়েকে কো-প্যারেন্টিং কীভাবে করছেন তাঁরা। রাখঢাক না করেই বরখা বলেন, "না আমরা কো-প্যারেন্টিং করছি না। ও আমাদের জীবন থেকে গায়েব হয়ে গিয়েছে।"

‘নিজের মেয়ের জীবন থেকেও সরে গিয়েছে ইন্দ্রনীল’, অবশেষে মুখ খুললেন বরখা 

যখন সব ভাল ছিল

শেষ আপডেট: 2 April 2025 19:35

দ্য ওয়াল ব্যুরো: বিচ্ছেদের চার বছর পার হয়ে গিয়েছে। এ যাবৎ প্রাক্তন স্বামী ইন্দ্রনীল সেনগুপ্তকে নিয়ে একটিও বাক্য খরচ করেননি বরখা বিস্ত। তবে সম্প্রতি এক পডকাস্টে নিজেকে উজাড় করেছেন অভিনেত্রী। ইন্দ্রনীলের পরকীয়া থেকে শুরু করে মেয়ে মীরাকে 'কো প্যারেন্টিং'-- এই সব কিছু নিয়েই মুখ খুলেছেন তিনি। 

সিদ্ধার্থ কান্নানের পডকাস্টে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, একমাত্র মেয়েকে কো-প্যারেন্টিং কীভাবে করছেন তাঁরা। রাখঢাক না করেই বরখা বলেন, "না আমরা কো-প্যারেন্টিং করছি না। ও আমাদের জীবন থেকে গায়েব হয়ে গিয়েছে। সরে গিয়েছে। মীরা নিজেও এই ব্যাপারটা সঙ্গে মানিয়ে নিয়েছে। অনেকেই হয়তো ভাবছেন, আমিই হয়তো চাইনি মীরা ওর সঙ্গে কথা বলুক। ব্যাপারটা এরকম নয়, আমি এখনও ইন্দ্রনীলকে ভালবাসি। সম্মান হয়তো নেই, তবে ভালবাসা এখনও বাকি আছে। ১৫ বছর একসঙ্গে কাটিয়েছি আমরা। আমি কখনওই চাইব না যে বাবার সঙ্গে মেয়ের সম্পর্ক খারাপ হোক।" 

এই প্রথমবার ঈশা সাহার সঙ্গে ইন্দ্রনীলের পরকীয়ার গুঞ্জন নিয়েও মুখ খুলেছেন বরখা। তিনি বলেন, "ইন্দ্রনীল একটা সিদ্ধান্ত নিয়েছে। হয়তো এখন ও কোনও যুক্তি খাঁড়া করতে পারবে।  নিজের কাজের জন্য একশটা যুক্তি দিয়ে দিতে পারে ও।" তিনি আরও বলেন, "ওই যে হৃদয় ভেঙে  যাওয়া বলে না, আমি অনুভব করেছি। মানুষের প্রতি আমার বিশ্বাস উঠে গিয়েছে। একজন মহিলার সঙ্গে করা সবচেয়ে খারাপ কাজ হল, বিশ্বাসটাই ভেঙে দেওয়া। কারণ একজন নারীর কাছে বেইমানি কখনওই স্বাগত নয়।"

 ভালবেসেই বিয়ে করেছিলেন ইন্দ্রনীল-বরখা। যদিও ২০২১-এর পর থেকেই সব সমীকরণ বদলে যায়। শোনা যায়, 'তরুলতার ভূত' নামক এক সিনেমায় অভিনয় করতে গিয়েই নাকি প্রেমে পড়েন ইন্দ্রনীল ও ঈশা। যদিও প্রেমের কথা কেউই স্বীকার করেননি কোনওদিন। ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করতে চান না বলেই জানিয়েছেন ইন্দ্রনীল। 


```