Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

ইন্দ্রনীলকে ডিভোর্সের নোটিস পাঠালেন বরখা! অভিনেতার কাছের মানুষ অন্য কেউ

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন ধরেই আলাদা থাকছিলেন। অবশেষে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েই ফেললেন অভিনেত্রী বরখা বিস্ত সেনগুপ্ত (Barkha Bisht Sengupta)। সূত্রের খবর, স্বামী ইন্দ্রনীল সেনগুপ্তকে (Indraneil Sengupta) বিবাহবিচ্ছেদের (divorce) নোটিস পাঠি

ইন্দ্রনীলকে ডিভোর্সের নোটিস পাঠালেন বরখা! অভিনেতার কাছের মানুষ অন্য কেউ

শেষ আপডেট: 26 April 2023 12:36

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন ধরেই আলাদা থাকছিলেন। অবশেষে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েই ফেললেন অভিনেত্রী বরখা বিস্ত সেনগুপ্ত (Barkha Bisht Sengupta)। সূত্রের খবর, স্বামী ইন্দ্রনীল সেনগুপ্তকে (Indraneil Sengupta) বিবাহবিচ্ছেদের (divorce) নোটিস পাঠিয়ে দিয়েছেন তিনি। তবে বিষয়টি এখনও সর্বসমক্ষে কেউই স্বীকার করেননি।

এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বরখা জানান, ইন্দ্রনীলের সঙ্গে তাঁর খুব শিগগিরই ডিভোর্স হতে চলেছে। এই বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া তাঁর জীবনের অন্যতম কঠিন কাজ ছিল বলেও জানিয়েছেন অভিনেত্রী। সূত্রের খবর, ইতিমধ্যে বিবাহবিচ্ছেদের চিঠিও পাঠিয়েছেন বরখা। এরপর তাতে ইন্দ্রনীল সই করে দিলেই কোর্ট এ বিষয়ে নিজেদের মতামত জানাবে।

জানা গিয়েছে, বিগত কয়েক বছর ধরেই আলাদা থাকছেন এই দম্পতি। নিজেদের ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে এসে বর্তমানে ইন্দ্রনীল থাকছেন নিজের পরিবারের সঙ্গে। অন্যদিকে বরখা নিজের কন্যাসন্তানকে নিয়েই আলাদা ফ্ল্যাটে থাকেন। এমনকী দিনকয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ইন্দ্রনীলকে আনফলোও করে দেন বরখা। আর এরপরই তড়িঘড়ি বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী।

হিন্দি ধারাবাহিকে কাজের মাধ্যমেই দু'জনের পরিচিতি তৈরি হয়। সেখান থেকেই বন্ধুত্ব এবং প্রেম, তারপর বিয়ে করেন দু'জনে। দম্পতির এক ছোট্ট কন্যাও রয়েছে। এরপর বাংলাতেও আলাদা আলাদাভাবে বেশ কয়েকটি কাজ করেন ইন্দ্রনীল এবং বরখা। তবে টলিউডে তেমন সুবিধা করতে পারেননি অভিনেত্রী। তিনি আবার ফিরে যান হিন্দিতেই। এদিকে ইন্দ্রনীল পরপর বেশ কয়েকটি কাজ করেন বাংলায়।

কানাঘুষো শোনা যায়, টলিউডে এই সময়েই অভিনেতার সঙ্গে পরিচয় হয় এক নতুন অভিনেত্রীর। বর্তমানে তিনি ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেত্রীও বটে। ফ্যামিলি ড্রামার পাশাপাশি গুপ্তধনের গল্পেও তাঁর অবাধ যাতায়াত। বছরখানেক আগে এক ভূতের সিনেমার শ্যুটিংয়েই ইন্দ্রনীলের সঙ্গে তাঁর সখ্যতা গড়ে ওঠে। এরপর বরখাকে সরিয়ে ক্রমশ তিনিই হয়ে ওঠেন অভিনেতার কাছের মানুষ। আর এরপরই ফাটল ধরে বরখা-ইন্দ্রনীলের ১৩ বছরের দাম্পত্যে।

মহিলাদের আয় পুরুষ অভিনেতাদের তুলনায় বেশি: রবিনা ট্যান্ডন


```