১৯ নভেম্বর ৪০-এ পা দিলেন বাদশা (Badshah 40th birthday) - যাঁর কণ্ঠস্বর, র্যাপ এবং জনপ্রিয়তা দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে আন্তর্জাতিক মঞ্চেও।

শেষ আপডেট: 19 November 2025 12:24
দ্য ওয়াল ব্যুরো: প্রতীক সিং সিসোদিয়ার প্রথম পারফর্মেন্স - হাতে এসেছিল মাত্র দেড় হাজার টাকা। অঙ্কটা হয়তো খুব বেশি ছিল না, কিন্তু তার প্রভাবটা যে বেশ পড়েছিল ১৫ বছরের ছেলেটির মনে, তার সাক্ষী 'ডিজে ওয়ালে বাবু' বা 'গেন্দা ফুলে'র জনপ্রিয়তা। এই প্রতীক আর কেউ নন, ভারতের অন্যতম সফল র্যাপ তারকা, বাদশা (Rap star Badshah)। কিন্তু নাম হঠাৎ বাদশা কেন - তার নেপথ্যেও রয়েছে এক ছোট কাহিনী।
১৯ নভেম্বর ৪০-এ পা দিলেন তিনি (Bad boy Badshah 40th birthday) - যাঁর কণ্ঠস্বর, র্যাপ এবং জনপ্রিয়তা (Badshah-s rap and fame) দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে আন্তর্জাতিক মঞ্চেও (Badshah in Intenational stage)।
পরিবার প্রদত্ত নাম প্রতীক সিং সিসৌদিয়া হলেও আজ তিনি বাদশা নামেই বেশি পরিচিত। বিলবোর্ড ও বিবিসি এশিয়ান নেটওয়ার্কের চার্ট মাতানো গান, ইউটিউব ট্রেন্ডিংয়ে বারবার জায়গা পাওয়া ভিডিও, আর দেশে বিদেশে হাজার-হাজার দর্শকের মনের কাছাকাছি পৌঁছে যাওয়া - এই সবই এসে ধরা দিয়েছে দিল্লির পিতমপুরার সেই ছেলেটার কাছে, তবে মাঝে ছিল গত এক দশকের অপেক্ষা।
দিল্লির ক্লাসরুম থেকে চণ্ডীগড়ের স্বপ্ন
দিল্লিতে স্কুলের দিনগুলোতে তিনি মিউজিক গ্রুপে গান গাইতেন। একসময় ইচ্ছে ছিল আইএএস (IAS) হওয়ার। কিন্তু জীবন যে অন্যদিকে মোড় নিতে চলেছে, তার প্রথম ইঙ্গিত মিলেছিল মাত্র ১৫ বছর বয়সে - দিল্লির এক ক্লাবে তাঁর প্রথম পারফরম্যান্সে। হাতে এল ১৫০০ টাকা।
স্কুলের পর চণ্ডীগড়ে ইঞ্জিনিয়ারিং পড়তে এসে মঞ্চের আলো টানছিল তাঁকে। ধীরে ধীরে নিজের ভাষা খুঁজে পেলেন সেখানে। প্রথম দিকের স্টেজ নাম ছিল ‘কুল ইক্যুয়াল’। পরে তা বদলে যায় ‘বাদশা’-তে।
এই নামের পিছনেও রয়েছে বলিউড। শাহরুখ খানের ১৯৯৯ সালের ছবি 'বাদশা' (Baadshah)-র একটি গান থেকেই অনুপ্রেরণা। শাহরুখ খান তাঁর ‘আইডল’। সেই ভালবাসাই প্রতীক থেকে ‘বাদশা’ হয়ে ওঠার সুহানা সফর।
শুরুটা মাফিয়া মুন্ডিয়ারের দলে, তারপর দূরত্ব
২০০৬ সাল। পাঞ্জাবি হিপহপের উত্থানের সময়। বাদশা যোগ দিলেন হানি সিংয়ের র্যাপ ক্রু ‘মাফিয়া মুন্ডিয়ার’-এ। নতুন র্যাপারদের তুলে আনার একটি বড় প্ল্যাটফর্ম ছিল এই দল।
দু’জনে মিলে একাধিক হিট তৈরি করলেও একটা জায়গায় তা থমকে যায়। বাদশা কখনও প্রকাশ্যে স্বীকার করেননি যে, তাঁর কেরিয়ার লঞ্চ করেছেন হানি সিং। আর এখানে থেকেই জমতে থাকে অস্বস্তি। সময়ের সঙ্গে বাড়ে দূরত্ব। কিন্তু বাদশার পথ থামেনি।
হিট পর হিট - ইন্ডাস্ট্রির ‘বাদশা’ হয়ে ওঠা
২০১২ সাল বাদশার জীবনে ছিল মোড় ঘোরানো এক বছর। তাঁর একের পর এক সিঙ্গল ঝড় তুলতে শুরু করল। Bad Boy গান তাঁকে প্রথমবার আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। এরপর Kapoor & Sons ছবির 'লড়কি কর গয়ি চুল' - যা আজও পার্টি অ্যান্থেম।
আরও পরে এল ভাইরাল হিট 'ডিজে ওয়ালে বাবু' (DJ Wale Babu) - আস্থা গিলের সঙ্গে এই ট্র্যাক তাঁর ক্যারিয়ারের গতি বদলে দেয়।
২০২০ সালে মুক্তি পেল গেন্দা ফুল (Genda Phool) - যা নিয়ে বিতর্ক দানা বাঁধলেও চার্টে দাপট ছিল তুঙ্গে। আবারও প্রমাণ হল, বিতর্ক আসলেও বাদশার জনপ্রিয়তা কিন্তু অটুট।
৪০-এ দাঁড়িয়ে বাদশা আজ ভারতীয় মিউজিক ইন্ডাস্ট্রির সবচেয়ে চেনা নামগুলির একটি। দিল্লির ক্লাসরুম থেকে আন্তর্জাতিক মঞ্চ - এই পথচলার প্রতিটি ধাপেই রয়েছে লড়াই, হার না মানা বিশ্বাস আর নিজের ছন্দে চলার দৃঢ়তা।