Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

আয়ুষ্মান সপরিবার ছুটি কাটাতে কোথায় গেলেন চুপিচুপি! বরাবরই অফবিট তিনি

দ্য ওয়াল ব্যুরো: যে মুহুর্তে গোটা বলিউড ধরে একে একে সবাই মালদ্বীপে পাড়ি দিচ্ছেন, সেসময় ঘন সবুজ জঙ্গলে সপরিবারে হাজির হলেন আয়ুষ্মান খুরানা। সঙ্গে স্ত্রী তাহিরা, দুই সন্তান বরুষ্কা, বিরাজবীর। জঙ্গল সাফারির এক ছবি পোস্ট করেই আয়ুষ্মান জানা

আয়ুষ্মান সপরিবার ছুটি কাটাতে কোথায় গেলেন চুপিচুপি! বরাবরই অফবিট তিনি

শেষ আপডেট: 9 February 2021 13:24

দ্য ওয়াল ব্যুরো: যে মুহুর্তে গোটা বলিউড ধরে একে একে সবাই মালদ্বীপে পাড়ি দিচ্ছেন, সেসময় ঘন সবুজ জঙ্গলে সপরিবারে হাজির হলেন আয়ুষ্মান খুরানা। সঙ্গে স্ত্রী তাহিরা, দুই সন্তান বরুষ্কা, বিরাজবীর। জঙ্গল সাফারির এক ছবি পোস্ট করেই আয়ুষ্মান জানান, তাঁরা এখন নর্থ ইস্টের কাজিরাঙ্গার কাছে নিভৃতে সময় কাটাচ্ছেন। শুধু আয়ুষ্মান নন, স্ত্রী তাহিরাও দুর্দান্ত সমস্ত ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। শীত যায় যায় সময়ে, রোদ্দুর গায়ে মেখেই অভিনেতা যেমন ছবি শেয়ার করেছেন। অন্যদিকে তাহিরা কাজিরাঙ্গার জঙ্গলের অপূর্ব ছবি পোস্ট করে নজর কাড়ছেন সকলের। ইনস্টাগ্রাম জুড়েই এখন সেলেব্রিটিদের নীল সমুদ্রের ছবি শুধু। তার মাঝেই আয়ুষ্মানের শেয়ার করা ছবি যেন আলাদা করে নজর কাড়ছে সকলের। জানা যাচ্ছে, আয়ুষ্মানের পরবর্তী সিনেমা 'অনেক'-এর শ্যুটিং চলছে এখন আসামে। শ্যুটিংয়ের ফাঁকেই পরিবারের সঙ্গে ঘুরতে বেড়িয়েছিলেন তিনি। কিছুদিন আগেই জঙ্গলের মধ্যে এক জিপে বসে নিজের 'কুল লুক'য়ের ছবি শেয়ার করে 'অনেক'-এর কথা ঘোষণা করেন অভিনেতা। পরপর এতো সিনেমার কাজের মাঝে, পরিবারের সঙ্গে মজা করতেও যে তিনি ভুলছেন না, সেটা যেন দেখিয়ে দিলেন অভিনেতা। প্রসঙ্গত পরিচালক অনুভব সিনহার সঙ্গে আরও একবার জুটি বেঁধে কাজ করতে চলেছেন আয়ুষ্মান। 'অনেক'-এর প্রযোজনায় টি সিরিজের সঙ্গে পরিচালক নিজেও থাকবেন। তবে আয়ুষ্মান এবারে একটু বেশি উত্তেজিত। কারণ! এর আগে 'আর্টিকেল ১৫'-এ আয়ুষ্মান-অনুভব জুটি একসঙ্গে কাজ করেছিলেন। আধুনিক যুগেও জাত নিয়ে মানুষের ভাবধারা, প্রত্যন্ত অঞ্চলে মেয়েদের সুরক্ষা নিয়েই তৈরি হয়েছিল 'আর্টিকেল ১৫'। সেই সিনেমা ব্যাপক সাড়া ফেলেছিল দর্শক মহলে। 'অনেক' ফের সকলের মনে দাগ কাটবে কিনা, সেটা যদিও সময় বলবে। ইতিমধ্যেই 'অনেক'-এর ফার্স্ট লুকে আয়ুষ্মানের কাটা ভুরু দেখে শোরগোল পড়ে গেছে চতুর্দিকে।

```