Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

নির্ধারিত সময়ের আগেই এল সুখবর, বাবা-মা হলেন রাহুল-আথিয়া, ছেলে হল নাকি মেয়ে?

তারিখ এগিয়ে এল খানিক আগেই। ভরা বসন্তেই বাড়ল সংসার। বাবা-মা হলেন কে এল রাহুল ও আথিয়া শেট্টি।

নির্ধারিত সময়ের আগেই এল সুখবর, বাবা-মা হলেন রাহুল-আথিয়া, ছেলে হল নাকি মেয়ে?

বাবা-মা হলেন রাহুল-আথিয়া

শেষ আপডেট: 24 March 2025 20:55

দ্য ওয়াল ব্যুরো:  সুনীল শেট্টি জানিয়েছিলেন এপ্রিল মাসেই প্রথম ঠাকুরদা হওয়ার স্বাদ পেতে চলেছেন তিনি। তবে তারিখ এগিয়ে এল খানিক আগেই। ভরা বসন্তেই বাড়ল সংসার। বাবা-মা হলেন কে এল রাহুল ও আথিয়া শেট্টি। জানা গিয়েছে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আথিয়া। মা ও সন্তান দু'জনেই সুস্থ আছেন। 

এ দিন ইনস্টাগ্রামে এক জোড়া হাঁসের ছবি শেয়ার করে আথিয়া লেখেন, "আমাদের মেয়ে হয়েছে। আজই এসেছে সে।" এরপর থেকেই শুভেচ্ছাবার্তায় ছয়লাপ কমেন্ট সেকশন। অদিতি রাও হায়দারি, শানায়া কাপুর থেকে শুরু করে মাসাবা গুপ্তা-- তালিকাটা বেশ লম্বা। 

" />

২০২৩ সালের জানুয়ারি মাসে বিয়ে করেন রাহুল ও আথিয়া। বিয়ের পর রাহুল তাঁর কেরিয়ারে ফোকাস করলেও আথিয়াকে সিনেদুনিয়া থেকে কার্যত সরে আসতেই দেখা যায়। গত বছরের মাঝামাঝি আচমকাই এক রিয়ালিটি শো'য়ে এসে আথিয়ার বাবা তথা অভিনেতা সুনীল শেট্টি মুখ ফসকে বলে ফেলেন, 'পরের বার যখন এই শো'য়ে আসব ততদিনে আমি দাদু হয়ে যাব"।

এরপরেই শুরু হয় গুঞ্জন, তবে কি আথিয়া মা হচ্ছেন? অতঃপর গত বছর নভেম্বরে আথিয়া ও রাহুল এক বিবৃতির মাধ্যমে ঘোষণা করেন এপ্রিল মাসে দুই থেকে তিন হতে চলেছেন তাঁরা। শুভেচ্ছা বার্তায় ভরে যায় তাঁদের সামাজিক মাধ্যমের দেওয়াল। অবশেষে ঘরে এক মা লক্ষ্মী। তাঁদের দু'জনকে অনেক শুভেচ্ছা। 


```