.jpeg)
ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম
শেষ আপডেট: 18 April 2025 15:31
দ্য ওয়াল ব্যুরো: নিজের জন্মদিনে মেয়ের নাম প্রকাশ্যে আনলেন কেএল রাহুল। আথিয়া ও রাহুল নতুন সদস্যের নাম দিলেন 'ইভারা।' যার অর্থ 'ঈশ্বরের উপহার।' তারকা দম্পতি একটি যৌথ ইনস্টাগ্রাম পোস্টে এটি প্রকাশ করেন। যেখানে কেএল রাহুলকে দেখা যাচ্ছে মেয়েকে কোলে নিয়ে আছেন, আর আথিয়া স্নেহভরে তাঁর পাশে হেলান দিয়ে বসে রয়েছেন।
ছবির ক্যাপশনে লেখা, 'আমাদের কন্যা, আমাদের সবকিছু। ইভারা, ঈশ্বরের উপহার।'
View this post on Instagram
একরত্তির নাম সামনে আসার পর শুভেচ্ছার বন্যা বয়ে যায় কমেন্ট সেকশনে। অনুষ্কা শর্মা একটি রক্তিম হৃদয় দেন। সামান্থা রুথ প্রভুও সেই তালিকায় সামিল হন। হার্ডি সাধুঁ-সহ অন্যান্য সেলেবরা নবদম্পতিকে ভালবাসা জানান।
উল্লেখ্য, কেএল রাহুল ও আথিয়া ২০২৩-এ সাত পাকে বাঁধা পড়েন। ২০২৪-এর নভেম্বরে বাবা-মা হওয়ার খবর জানান। 'ইভারা ভিপুলা রাহুল,' আথিয়া ও রাহুলের জীবনে আসে ২৪ মার্চ। সেখবরও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন দম্পতি। সেবার শুধু একটি বেবি ইমোজি দিয়ে সেই খবর শেয়ার করেছিলেন। এবারে মুখ না দেখিয়ে ছবিই শেয়ার করলেন।