Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

৪১-এ নয়নতারা, ১০ কোটি দিয়ে কী উপহার দিলেন স্বামী ভিগনেশ?

৪১তম জন্মদিনে অভিনেত্রী নয়নতারাকে ১০ কোটি টাকার উপহার দিলেন স্বামী ভিগনেশ শিবন। বিলাসবহুল এই জন্মদিনের চমক ঘিরে নেটদুনিয়ায় চর্চা তুঙ্গে।

৪১-এ নয়নতারা, ১০ কোটি দিয়ে কী উপহার দিলেন স্বামী ভিগনেশ?

ভিগনেশ-নয়নতারা

গার্গী দাস

শেষ আপডেট: 19 November 2025 12:44

দ্য ওয়াল ব্যুরো: জন্মদিন মানেই চমক! সেলেব হলে তো আর কথা নেই। গিফট, ঝাঁ চকচকে সেলিব্রেশন, বাদ যায় না কিছুই। এহেন এক সেলেবের জন্মদিনের গিফট নিয়েই বর্তমানে সরগরম সোশ্যাল মিডিয়া। তিনি হলেন নয়নতারা (Nayanthara)। তাঁকে এবার জন্মদিনে ১০ কোটি খরচ করে উপহার দিয়েছেন স্বামী তথা পরিচালক ভিগনেশ শিবন  (Vignesh Shivan)। কী পেলেন অভিনেত্রী? জানতে উৎসুক সকলে।

গাড়ি পছন্দের তালিকায় থাকে অভিনেত্রীর। তাই তাঁর ৪১ তম জন্মদিনে ১০ কোটির রলস-রয়েস (Rolls-Royce Black Badge Spectre) দিলেন ভিগনেশ। নতুন গাড়ির সঙ্গে পরিবারের কয়েকটি ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। আর সেগুলি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়।

ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে পরিচালক লিখেছেন, “Love you truly, madly, deeply my azhagi love you… thanking the universe & God Almighty for always blessing us with the best of moments…”- এই লেখার সঙ্গেই রয়েছে নয়নতারার দুই সন্তানকে নিয়ে তাঁদের পরিবারের উষ্ণ কয়েকটি মুহূর্ত।

জন্মদিনের দিনটা ঘরোয়াভাবেই কাটালেন ‘লেডি সুপারস্টার’। তবে ঘরোয়া হলেও উপহারটা যে মোটেই সাধারণ নয়, তা বলাই বাহুল্য।

দামী গাড়ি উপহার দেওয়ার ট্র্যাডিশন নতুন নয়। ২০২৩ সালে পরিচালক নয়নতারাকে উপহার দিয়েছিলেন প্রায় ৩ কোটির Mercedes Maybach। ২০২৪ সালে জন্মদিনে তাঁর হাতে তুলে দেন ৫ কোটির Mercedes-Benz Maybach GLS 600। আর এবছর রলস রয়েস।  দু’জনের বিয়ে (2022) হওয়ার পর থেকে প্রতি বছর এই দামী উপহারের ধারা বজায় রেখেছেন ভিগনেশ।

নয়নতারা এখন দক্ষিণী ইন্ডাস্ট্রিতে সবচেয়ে ব্যস্ত অভিনেত্রীদের অন্যতম। তামিল, মালয়ালম, তেলুগু- সব ভাষারই একাধিক ছবিতে কাজ করছেন। তাঁর হাতে এখন রয়েছে ডিয়ার স্টুডেন্টস (Dear Students), মানা শঙ্করা ভরা প্রসাদ গারু (Mana Shankara Vara Prasad Garu), টক্সিক- আ ফেয়ারি টেল ফর গ্রোন আপস (Toxic: A Fairy Tale for Grown-Ups), মান্নাগাত্তি সিনস ১৯৬০ (Mannangatti Since 1960), প্যাট্রিয়ট (Patriot), মুখুতি আম্মান ২ (Mookuthi Amman 2), হাই (Hi) এবং রাক্কাইয়া (Rakkaiyie)-র মতো এক গুচ্ছ প্রজেক্ট। পাশাপাশি  অভিনেতা চিরঞ্জীবী, বালকৃষ্ণ, ইয়াশ, সকলের সঙ্গেই তাঁর নতুন কাজের পরিকল্পনা চলছে।

তবুও জন্মদিনে কোনও বড় ইভেন্ট নয়, পরিবারের সঙ্গেই শান্তভাবে দিনটা কাটানোর সিদ্ধান্ত নেন তিনি। আর উপহারের দাম যতই হোক, দম্পতির আচরণে নেই কোনও বাড়তি বাড়াবাড়ি। বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে অত্যধিক প্রচার এড়িয়ে চলেন তাঁরা। তবে সোশ্যাল মিডিয়ায় তাঁদের এই বিশেষ মুহূর্তের ছবি ফ্যানদের কাছে নিঃসন্দেহে আনন্দের খবর।


```