Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

৬৭ বছরে মারা যাবেন শাহরুখ-সলমন! ভবিষ্যদ্বাণী করে বিপাকে বিখ্যাত জ্যোতিষী 

সলমন খান আর শাহরুখ খান নাকি মারা যাবেন ৬৭ বছর বয়সে। শুধু কি তাই? তাঁর আরও দাবি, সলমন নাকি তিলে তিলে শেষ হয়ে যাবেন।

৬৭ বছরে মারা যাবেন শাহরুখ-সলমন! ভবিষ্যদ্বাণী করে বিপাকে বিখ্যাত জ্যোতিষী 

দুই হিরো

শেষ আপডেট: 10 March 2025 16:41

দ্য ওয়াল ব্যুরো: সেলিব্রিটি জ্যোতিষী সুশীল কুমার সিংকে কে না চেনেন? বহু বিখ্যাত তারকাও তাঁর কাছে হাত দেখান। এ হেন সুশীলই হঠাৎ করেই তীব্র কটাক্ষের শিকার। নেটিজেনদের একটা বড় অংশ রীতিমতো ধিক্কার জানাচ্ছে তাঁকে। কারণ একটাই, তিনি ভবিষ্যদ্বাণী করেছেন। সলমন খান আর শাহরুখ খান নাকি মারা যাবেন ৬৭ বছর বয়সে। শুধু কি তাই? তাঁর আরও দাবি, সলমন নাকি তিলে তিলে শেষ হয়ে যাবেন। সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের পডকাস্টে এসে সুশীল কুমার বলেন, "শাহরুখ খানের সময় এখন ঠিক চলছে। কিন্তু ২৫, ২৬,২৭ সাল সলমনের খুব খারাপ যাবে।" 

তিনি আরও যোগ করেন, "সলমনের খুব বড় অসুখ হবে। ঠিক হবে না। এমন কোনও অসুখ হবে যার নাম মুখে আনাও যায় না।" তিনি যোগ করেন, "একই সালে মারা যাবেন দু'জনেই। সলমনের শেষের দিনগুলি খুব খারাপ কাটবে। খুব কষ্ট পাবেন তিনি।" 

এমনকি শাহরুখের খানের সন্তান আরিয়ান খান ও সুহানা খানকে নিয়েই মন্তব্য করতে দেখা যায় তাঁকে। দু'জনেই নাকি বলিউডে কিচ্ছু কেরিয়ার করতে পারবেন না, এমনটাই দাবি তাঁর। এরপরেই নেটিজেনদের একাংশ রেগে গিয়েছেন জ্যোতিষীর উপর। তাঁদের দাবি, 'কোনও ভাল জ্যোতিষী কখনও মৃত্যুর কথা মুখে আনেন না। উনি যা করলেন তা ঠিক নয়।" এই মুহূর্তে সলমন ও শাহরুখ দু'জনেরই বয়স ৫৯ বছর। জ্যোতিষীর কথামতো সময় নেই বেশি। আর তাতেই ক্রুদ্ধ দুই খানের ভক্তরা।


```