কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে (Asha Bhosle died) শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁদের পুরনো সাক্ষাতের স্মৃতিচারণ করেন তিনি।
.jpg.webp)
আশা ভোঁসলের প্রয়াণে মোদীর শোক প্রকাশ
শেষ আপডেট: 12 April 2026 14:45
দ্য ওয়াল ব্যুরো: কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে (Asha Bhosle died) শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁদের পুরনো সাক্ষাতের স্মৃতিচারণ করেন তিনি।
নরেন্দ্র মোদী পোস্টে লেখেন, 'দীর্ঘ কয়েক দশক ধরে চলা তাঁর অসাধারণ সঙ্গীত যাত্রা ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে এবং সারা বিশ্বের অসংখ্য শ্রোতার হৃদয় ছুঁয়ে গেছে। তাঁর কণ্ঠে যেমন ছিল মধুর ও আবেগঘন সুর, তেমনই ছিল প্রাণবন্ত ও শক্তিশালী পরিবেশনা, যা তাঁকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। তাঁর গাওয়া গানগুলো আজও সময়ের সীমা ছাড়িয়ে মানুষের মনে জায়গা করে আছে।'
Deeply saddened by the passing of Asha Bhosle Ji, one of the most iconic and versatile voices India has ever known. Her extraordinary musical journey, spanning decades, enriched our cultural heritage and touched countless hearts across the world. Be it her soulful melodies or… pic.twitter.com/SbFrzf1Meu
— Narendra Modi (@narendramodi) April 12, 2026
ব্যক্তিগতভাবে আশাজীর সঙ্গে যতবার দেখা হয়েছিল, সেই মুহূর্তগুলিকেও গভীরভাবে স্মরণ করেছেন প্রধানমন্ত্রী। এই শোকবার্তায় তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মোদী, পাশাপাশি তাঁর অসংখ্য ভক্ত ও সঙ্গীতপ্রেমীদের প্রতিও সহানুভূতি প্রকাশ করেছেন।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রাথমিক সূত্রে জানা গিয়েছিল হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। রবিবার সকালে না ফেরার দেশে পাড়ি দেন কিংবদন্তি শিল্পী।
১৯৩৩ সালের ৮ই সেপ্টেম্বর মহারাষ্ট্রের এক সাঙ্গলি রাজ্যে সঙ্গীতের আবহে জন্ম আশার (Asha Bhosle)। বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর ছিলেন ক্ল্যাসিকাল ও নাট্য সংগীতের দিকপাল। মা সেবন্তীর কোল আলো করে আসা সেজো সন্তান ছিলেন আশা। লতা, মীনা, আশা, ঊষা এবং ছোট ভাই হৃদয়নাথ— মঙ্গেশকর পরিবারের পাঁচ ভাইবোনের শৈশব কেটেছিল গোয়ার মঙ্গেশী গ্রামের মাটির ঘ্রাণ আর সংগীতের মূর্ছনায়।
মারাঠি মেয়ে হয়েও আশা ভোঁসলে ছিলেন বাঙালির পরম আপন। তাঁর উচ্চারণে রবীন্দ্রসঙ্গীত কখনও মনে হতে দেয়নি যে বাংলা তাঁর মাতৃভাষা নয়। 'জগতের আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ' বা 'এসো শ্যামল সুন্দর' শুনে আপ্লুত হয়েছে আপামর বাঙালি।
তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, 'আশা ভোঁসলে (Asha Bhosle) ছিলেন এক অসাধারণ সঙ্গীত প্রতিভা, যিনি বহু দশক ধরে তাঁর সুরেলা কণ্ঠে শ্রোতাদের মুগ্ধ করে গিয়েছেন। তিনি শুধু হিন্দি নয়, বাংলা গানেও সমান জনপ্রিয় ছিলেন এবং বাংলার মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছিলেন।'