Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

কাকাবাবুতে ‘সন্তু’-বদল! কেন নেই আরিয়ান? নিজেই জানালেন অভিনেতা 

কাকাবাবুর নতুন অভিযানের জন্য নির্মাতারা বেছে নিয়েছেন ‘বিজয়নগরের হিরে’ কাহিনিটিকে। ছবিটি পরিচালনা করছেন চন্দ্রাশিস রায়। শুভ মহরৎ হল সদ্য। আর কিছুদিনের মধ্যেই শুরু হবে শুটিং। 

কাকাবাবুতে ‘সন্তু’-বদল! কেন নেই আরিয়ান? নিজেই জানালেন অভিনেতা 

নতুন সন্তুর পরিচয় জানেন?

শেষ আপডেট: 21 February 2025 21:00

দ্য ওয়াল ব্যুরো: তপসে ছাড়া যেমন ফেলুদা হয় না, ঠিক তেমনই সন্তু ছাড়াও কাকাবাবু (Kakababu Film) অসম্পূর্ণ। তাঁর রোমাঞ্চকর অভিজ্ঞতার শরীক হল সন্তু। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত কাকাবাবুতে এযাবৎ সন্তুর ভূমিকায় দেখা গিয়েছে আরিয়ান ভৌমিককে (Aryann Bhowmick)। তবে এবার সন্তু বদল! কেন? দ্য ওয়ালকে নিজেই জানালেন অভিনেতা। 

আরিয়ানের পরিবর্তে এবার সন্তুর চরিত্রে অভিনয় করতে চলেছেন অর্ঘ্য বসুরায়। এর আগে ‘দাবাড়ু’ ছবিতে গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিল অর্ঘ্য। আরিয়ানের কথায়, "এটা কিন্তু আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সৃজিতদা'ই (মুখোপাধ্যায়) আমাকে বলেছিলেন নতুন সন্তু খুঁজে দেওয়ার জন্য। আর তা ছাড়া সন্তুর যা বয়স সেই তুলনায় আমি এখন অনেকটাই বড় হয়ে গিয়েছি। আর কতদিন সন্তু করব বলুন তো? আমি নিজেই বুঝেছি ওই চরিত্রটি আর আমার জন্য নয়। নতুন যে করছে তাঁকে আমার অনেক শুভেচ্ছা।" 

রাগ-মান-অভিমানের গল্প নেই। বরং বয়সের কারণে সরে এসেছেন আরিয়ান। ঠিক যেমনটা সরে দাঁড়িয়েছিলেন 'ফেলুদা' সব্যসাচী চক্রবর্তী। একটা সময়ের পর নিজেই সিদ্ধান্ত নেন ফেলুদার চরিত্রের জন্য তিনি বড্ড 'বুড়ো'। সরে আসেন অগত্যা। আর তা ছাড়া কালের নিয়মে জায়গা তো ছেড়ে দিতেই হয়। তাঁকে বেঁধে রাখার সাধ্যি কার? 

কাকাবাবুর নতুন অভিযানের জন্য নির্মাতারা বেছে নিয়েছেন ‘বিজয়নগরের হিরে’ কাহিনিটিকে। ছবিটি পরিচালনা করছেন চন্দ্রাশিস রায়। শুভ মহরৎ হল সদ্য। আর কিছুদিনের মধ্যেই শুরু হবে শুটিং। 


```