Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

শাহরুখের মতোই এন্ট্রি, সামনে এল আরিয়ানের নেটফ্লিক্স শো 'The Ba***ds of Bollywood'র প্রথম ঝলক!

বলিউডে এবার শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের ডেবিউ ওয়েব সিরিজ ‘The Bads of Bollywood’-এর প্রথম ঝলক প্রকাশিত হয়েছে। 

শাহরুখের মতোই এন্ট্রি, সামনে এল আরিয়ানের নেটফ্লিক্স শো 'The Ba***ds of Bollywood'র প্রথম ঝলক!

আরিয়ান খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 17 August 2025 15:31

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে এবার শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের ডেবিউ ওয়েব সিরিজ ‘The Bads of Bollywood’-এর প্রথম ঝলক প্রকাশিত হয়েছে। ঝলকটি একেবারে সিনেম্যাটিক, রোম্যান্স, অ্যাকশন আর গ্ল্যামারে ভরপুর।

টিজার ভিডিওর শুরুতেই বাজে শাহরুখের ‘মহব্বতে’ ছবির সেই পরিচিত ভায়োলিন সুর। সঙ্গে শোনা যায় বিখ্যাত সংলাপ, “এক লড়কি থি দিওয়ানি সি…”। এরপর দেখা যায় মুখ্য অভিনেতা লক্ষ্য ও সাহের বাম্বার রোম্যান্টিক মুহূর্ত। কিন্তু ঠিক সেই সময়েই স্ক্রিনে হাজির হন আরিয়ান। বাবা যেখানে প্রেমের গল্পে দর্শককে বেঁধেছিলেন, সেখানে ছেলে উল্টো রাস্তায় হাঁটলেন, প্রেমের পাশাপাশি জুড়ে দিলেন অ্যাকশন আর টক্করের গল্প।

ভিডিওয় আরিয়ানের ভয়েসওভার শোনা যায়, “বলিউড জিস্সে আপনে সালোঁ সে পেয়ার ভি কিয়া অউর ওয়ার ভি কিয়া, ম্যায় ভি ওহি করুঙ্গা—বহুত সারা প্যায়ার, অউর থোড়া সা ওয়ার।”

এই ওয়েব সিরিজটি লিখেছেন ও পরিচালনা করেছেন আরিয়ান খান, প্রযোজনা করছেন গৌরী খান। সহ-লেখক ও সহ-নির্মাতা হিসেবে রয়েছেন বিলাল সিদ্দিকি ও মানব চৌহান। মুখ্য চরিত্রে লক্ষ্য এবং সাহের বাম্বা ছাড়াও সিরিজে অভিনয় করছেন ববি দেওল, মনোজ পাওয়া, মোনা সিং, মণীশ চৌধুরী, রাঘব জুয়াল, অনন্যা সিং, বিজয়ন্ত কোহলি ও গৌতমী কাপুর।

‘The Ba***ds of Bollywood’ এই বছরের শেষের দিকে নেটফ্লিক্সে মুক্তি পাবে। তবে সঠিক প্রিমিয়ার তারিখ এখনও ঘোষণা হয়নি। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে মুম্বইতে ‘Next on Netflix’ ইভেন্টে শাহরুখ খান নিজেই এই সিরিজের ঘোষণা করেছিলেন।


```