Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

পিছিয়ে গেল আরিয়ান খানের কলকাতা সফর, কবে হবে সেই জমকালো পার্টি?

২৬ এপ্রিল কলকাতায় আসার কথা ছিল আরিয়ান খানের। কেকেআরের ম্যাচ উপলক্ষে ওই দিন একটি পার্টির আয়োজনও করেছিলেন তিনি।

পিছিয়ে গেল আরিয়ান খানের কলকাতা সফর, কবে হবে সেই জমকালো পার্টি?

আরিয়ান খান

শেষ আপডেট: 25 April 2025 18:31

দ্য ওয়াল ব্যুরো: ২৬ এপ্রিল কলকাতায় আসার কথা ছিল আরিয়ান খানের। কেকেআরের ম্যাচ উপলক্ষে ওই দিন একটি পার্টির আয়োজনও করেছিলেন তিনি। কিন্তু পহেলগামে সন্ত্রাসবাদী হামলার ঘটনার প্রেক্ষিতে পার্টির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। বলিউড বাদশা শাহরুখ খান এই সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানা গিয়েছে। এখন সেই বিশেষ পার্টি হবে ২৮ এপ্রিল, কলকাতাতেই।

এই ইভেন্ট ঘিরে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে। ক্রিকেট, গ্ল্যামার এবং আবেগ—সব মিলিয়ে শহর প্রস্তুত আরেকটি তারকাময় সন্ধ্যার জন্য। তবে পার্টির দিন বদল হতে মন খারাপের ছায়া দেখা দিয়েছে অনুরাগীদের মধ্যে। 

‘স্টার কিড’ তকমা ছেড়ে নিজের পরিচয় তৈরি করছেন আরিয়ান খান। বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে এখন কেবল তারকা সন্তান নন—তিনি একাধারে পরিচালক, আবার উদ্যোক্তাও। ২০২৪-এ নেটফ্লিক্সে আসছে তাঁর ডিরেক্ট করা প্রথম ওয়েব সিরিজ, ‘The Ba**ds of Bollywood’।

যদিও প্রজেক্টটি ঘিরে এখনও অনেকটাই গোপনীয়তা বজায় রাখা হয়েছে, তবে এক বড় খবর ইতিমধ্যেই সামনে এসেছে। জানা গিয়েছে, ২৬ এপ্রিলের জায়গায় ২৮ এপ্রিল কলকাতায় আসছেন আরিয়ান খান! ব্যক্তিগত সফরে হলেও শহরের গ্ল্যামার দুনিয়ায় ইতিমধ্যেই তৈরি হয়েছে উন্মাদনা।


```