Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

আমাকে না জানিয়েই ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল: আরশাদ ওয়ারসি

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে যোগ্য অভিনেতাকে তাঁর যোগ্যতার উপযুক্ত দাম পেতে অনেক সময়ই অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। নওয়াজউদ্দিন সিদ্দিকি থেকে আরশাদ ওয়ারসি (arshad warsi comments about bollywood), এই তালিকা নেহাত ছোট নয়। সম্প্রতি 'অসুর ২' মু

আমাকে না জানিয়েই ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল: আরশাদ ওয়ারসি

শেষ আপডেট: 9 July 2023 12:46

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে যোগ্য অভিনেতাকে তাঁর যোগ্যতার উপযুক্ত দাম পেতে অনেক সময়ই অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। নওয়াজউদ্দিন সিদ্দিকি থেকে আরশাদ ওয়ারসি (arshad warsi comments about bollywood), এই তালিকা নেহাত ছোট নয়। সম্প্রতি 'অসুর ২' মুক্তির পরই ফের নতুন করে আলোচনায় উঠে এসেছেন অভিনেতা আরশাদ ওয়ারসি। তবে বলিউডে তিনি যে নানা সময়ে অনেকের মতোই মুখোমুখি হয়েছেন নানারকম প্রতিকূলতার, সেই গল্পই বললেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে।

আরশাদের কথায়, বলিউডে (arshad warsi comments about bollywood) একবার একটি চরিত্রে জনপ্রিয় হয়ে গেলে পরিচালকরা যেন অন্য ধরনের চরিত্রে ভাবতেই পারেন না।

এ প্রসঙ্গে উঠে এল তাঁর অভিনীত 'জলি এলএলবি' ছবির প্রসঙ্গ। অভিনেতা জানান, এই ছবিতে সিরিয়াস চরিত্রে অভিনয়ের পরেও তাঁকে মজার চরিত্র হিসেবে পুরস্কার দেওয়া হয় এক অনুষ্ঠানে।

এখানেই শেষ নয়, সম্প্রতি এক ছবি থেকে না জানিয়েই তাঁকে বাদ দেওয়া হয়, জানালেন আরশাদ। যদিও এই ঘটনাকে সদর্থক দৃষ্টিকোণ থেকেই দেখছেন অভিনেতা, তাঁর কথায়, এই ছবির পরিচালক ও নির্দেশক অত্যন্ত নিচু মানসিকতার মানুষ। সেই কারণে, এই ছবি হাত ফসকে যাওয়ায় কোনও দুঃখ নেই, মন্তব্য অভিনেতার।

প্রসঙ্গত, ইন্ডাস্ট্রিতে এতগুলি বছর কাটিয়ে ফেলার পর অবশেষে 'অসুর' ওয়েব সিরিজ তাঁকে নতুন পরিচয় দিয়েছে, মন্তব্য আরশাদের। ইদানিং তিনি নিজের বয়সের উপযুক্ত চরিত্র বেছে তবেই অভিনয় করতে চান, পাশাপাশি, তাঁর নায়িকার চরিত্রেও তিনি প্রায় সমবয়সি কোনও অভিনেত্রীকেই চান, জানালেন অভিনেতা। 'অসুর'-এর সাফল্যই তাঁকে এই স্বাধীনতা দিয়েছে, মনে করেন আরশাদ।

রণজয়ের সুরে, বারিষের কথায় ‘জিয়া লাগে না’ অরিজিতের! টলিপাড়া পেল নতুন ত্রয়ী


```