
শেষ আপডেট: 30 April 2023 13:07
দ্য ওয়াল ব্যুরো: অর্জুন রামপালের সঙ্গে তাঁর বান্ধবী গ্যাব্রিয়েলার লিভ ইনের (Arjun Rampals girlfriend Gabriella) খবর বলি পাড়ায় অনেকেরই জানা। ইতিমধ্যেই ২০১৯ এ এই যুগল জন্ম দিয়েছেন তাঁদের প্রথম সন্তানের। এবার দ্বিতীয় সন্তানকে পৃথিবীতে আনতে তৈরি গ্যাব্রিয়েলা এবং অর্জুন (Gabriella announces second pregnancy)। ইনস্টাগ্রামে নিজের গর্ভাবস্থার ছবি পোস্ট করে এই সুখবরই সকলকে জানালেন অর্জুনের বান্ধবী।
শনিবার সকালেই হলুদ রঙের গাউনে নিজের বেবিবাম্পের ছবি পোস্ট করেন গ্যাব্রিয়েলা। ছবির ক্যাপশনে দর্শকদের জন্য প্রশ্ন রাখেন এই সাউথ আফ্রিকার মডেলের এই ছবি আসল নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার ফসল?
এই ছবিতে একটি এভিল ইমোজি এবং ভালোবাসার ইমোজি দিয়ে মন্তব্য করেন অভিনেতা অর্জুন রামপাল। অর্জুনের পাশাপাশি, কাজল আগরওয়াল, অ্যামি জ্যাকসন, মালাইকা অরোরা সহ অনেকেই অভিনন্দন জানাতে শুরু করেন যুগলকে।
কাজল আগরওয়াল অভিনন্দন লেখেন গ্যাব্রিয়েলার এই ছবিতে। অভিনেত্রী দিব্যা দত্ত অবশ্য ছবির ক্যাপশন দেখে নিশ্চিত হতে পারেননি সুখবর সম্পর্কে, তাঁর মন্তব্য আশা করছি এটি আসল ছবি। এছাড়াও অভিনেত্রী মৌনি রায়, সুপারমডেল লিজা সহ অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই সুখবরে।
প্রসঙ্গত, এই মুহূর্তে গ্যাব্রিয়েলা এবং অর্জুনের আরিক নামে একটি পুত্রসন্তান রয়েছে। ২০১৯ সালে গ্যাব্রিয়েলা জন্ম দেন আরিকের। ফলে, এই ছবি সত্যি হওয়ার সম্ভাবনাই বেশি বলেই মনে করছেন সকলেই। গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্ক হওয়ার আগে সুপারমডেল মেহের জেসিয়ার সঙ্গে বিয়ে হয়েছিল অভিনেতার। মাহিকা এবং মায়রা নামে তাঁদের আরও দুই কন্যাসন্তান আছে।
হাসতে হাসতেই চলে গেছিলেন ঋষি কাপুর, ফিরে দেখা তাঁর ১০ মন ভাল করা ছবি