Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'করিনার শরীরটা এমনই যে, বিছানায় ওকে জড়িয়ে ধরার পর...', অর্জুনের কথায় আলোচনার ঝড় নেটপাড়ায়

করিনা কাপুরকে নিয়ে অর্জুন রামপালের পুরনো মন্তব্য ফের ভাইরাল! কেউ বলছেন অশ্লীল, কেউ বলছেন সীমা ছাড়িয়েছেন অভিনেতা… আপনার কী মত?

'করিনার শরীরটা এমনই যে, বিছানায় ওকে জড়িয়ে ধরার পর...', অর্জুনের কথায় আলোচনার ঝড় নেটপাড়ায়

অর্জুন রামপাল - করিনা কাপুর

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 5 September 2025 19:14

দ্য ওয়াল ব্যুরো: বলিপাড়ায় আবারও এক পুরনো ঘটনা ভাইরাল হয়েছে। দীর্ঘদিন ধরেই সংবাদমাধ্যমে কম দেখা যায় অর্জুন রামপালকে, কিন্তু সম্প্রতি তিনি এমন একটি মন্তব্য করে সমালোচনার ঝড় তুলেছেন, যা নেটিজেন ও বলিপাড়ার অনেকের নজর কেড়েছে। সহকর্মীকে নিয়ে তার এমন উক্তি সত্যিই সবাইকে অবাক করেছে।

২০২১ সালে একটি সাক্ষাৎকারে অর্জুন রামপাল জানান, ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘হিরোইন’ ছবিতে তিনি করিনা কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন। সেই ছবির একটি অন্তরঙ্গ দৃশ্য, বিছানার দৃশ্যকে ঘিরে তিনি তখনকার অনুভূতির কথা স্মরণ করেছেন। অর্জুন বলেন, “সেদিন যখন বিছানায় করিনার শরীরকে জড়িয়ে ধরেছিলাম, তা আজও মনে পড়ে। মাঝে মধ্যেই সেই দৃশ্যগুলোর কথা ভাবি। করিনা সত্যিই খুবই উষ্ণ নায়িকা, যাকে ভুলে যাওয়া যায় না।”

এই মন্তব্য প্রকাশের পরই সমালোচনা শুরু হয়। অনেকেই এটিকে অশ্লীল বলে মনে করছেন, আবার অনেকে বলছেন, এ ধরনের মন্তব্য প্রকাশ করা অনুচিত। বিশেষ করে সহকর্মীর সম্পর্কে এমন কথা বলার জন্য ক্ষমা চাওয়ার পরামর্শও এসেছে। তবে করিনা কাপুরের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বলে রাখা ভাল, বলিপাড়ায় এমন ধরনের পুরনো ঘটনাকে নতুন করে আলোচনায় আনা সাধারণ—কিন্তু অর্জুনের এই মন্তব্যের সরাসরি ভাষা এবং ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরা, তাই বিতর্ক আরও উসকে দিয়েছে। নেটিজেনরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করছেন, কেউ কেউ মনে করছেন, এই ধরনের মন্তব্য অভিনেতা হিসেবে পেশাগত সীমা ছাড়িয়ে গেছে।

এছাড়া, বলা হচ্ছে, ছবির সময়কার উত্তেজক দৃশ্যের জন্য শুটিংয়ের পরিকল্পনাও হয়েছিল অত্যন্ত সতর্কভাবে। পরিচালক ও কোরিওগ্রাফার অনেকটাই দূরে সরে গিয়ে দৃশ্যটি শুধুমাত্র অর্জুন ও করিনার উপস্থিতিতে শুট করেছিলেন।


```