Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ফের বাবা হলেন অর্জুন রামপাল, দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন বান্ধবী গ্যাব্রিয়েলা

দ্য ওয়াল ব্যুরো: ফের বাবা হলেন অর্জুন রামপাল। প্রথম ছেলের পর দ্বিতীয়বারেও পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলা (arjun rampal became father with the 2nd son)। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে তাঁদের দ্বিতীয় সন্তান জন্মে

ফের বাবা হলেন অর্জুন রামপাল, দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন বান্ধবী গ্যাব্রিয়েলা

শেষ আপডেট: 21 July 2023 07:53

দ্য ওয়াল ব্যুরো: ফের বাবা হলেন অর্জুন রামপাল। প্রথম ছেলের পর দ্বিতীয়বারেও পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলা (arjun rampal became father with the 2nd son)। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে তাঁদের দ্বিতীয় সন্তান জন্মের খবর জানানো হয় অর্জুন ও গ্যাব্রিয়েলার পক্ষ থেকে।

বৃহস্পতি বার রাত ১১টা নাগাদ ইনস্টাগ্রামে এই সুখবর জানান অর্জুন রামপাল (arjun rampal became father with the 2nd son)।

'হ্যালো ওয়ার্ল্ড' লেখা একটি ছবি পোস্ট করে অর্জুন ঘোষণা করেন সন্তান আসার খবর। তিনি জানান মা এবং সন্তান দুজনেই সুস্থ আছে। পাশাপাশি, চিকিৎসকদের গোটা টিমকেও অর্জুন ধন্যবাদ জানান সুস্থভাবে তাঁদের সন্তানকে পৃথিবীতে আনার জন্য।

প্রসঙ্গত, অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলা যে দ্বিতীয়বার মা হতে চলেছেন এই কথা আগেই ইনস্টাগ্রামের মারফত জেনেছিলেন সকলে। নিজের গর্ভাবস্থার ফটোশ্যুট করে সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন গ্যাব্রিয়েলা। ২০১৮ সাল থেকে গ্যাব্রিয়েলার সঙ্গে ডেট করতে শুরু করেন বলিউডের এই অভিনেতা। অর্জুন গ্যাব্রিয়েলার প্রথম সন্তান আরিক রামপালের জন্ম হয় ২০১৯ সালে।

প্রসঙ্গত, এই নিয়ে মোট চতুর্থবার বাবা হলেন অর্জুন। এর আগে মডেল মেহের জেসিয়ার সঙ্গে ২০ বছর সংসার করার পর অর্জুনের বিবাহবিচ্ছেদ হয় ২০১৯ সালে। মেহের অর্জুনের মাহিকা এবং মায়রা নামে দু'টি কন্যা সন্তান আছে। যদিও অর্জুন এবং গ্যাব্রিয়েলা বিবাহসূত্রে আবদ্ধ হননি। এক সাক্ষাৎকারে অর্জুন জানান, 'গ্যাব্রিয়েলা বিয়েতে বিশ্বাস করেন না। তিনি সারাজীবন বন্ধুর মতোই অভিনেতার পাশে থাকতে চান।

সাই-ফাই ছবিতে নতুন 'অবতার' প্রভাস! নাম বদলে প্রকাশ্যে 'প্রোজেক্ট কে'র প্রথম ঝলক


```