Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

স্টেজের সামনে আসতেই অরিজিতের হাত ধরে হ্যাঁচকা টান! গান গাইতে গিয়ে আঘাত পেলেন গায়ক

দ্য ওয়াল ব্যুরো: ঔরঙ্গাবাদে অনুষ্ঠান (Aurangabad concert) করতে গিয়ে হাতে চোট পেলেন অরিজিৎ সিং (Arijit Singh handshake)। আঘাত (injured) এতটাই গুরুতর ছিল যে তিনি হাত সোজাও করতে পারছিলেন না। তারপর হাতে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে কোনওরকমে অনুষ্ঠান

স্টেজের সামনে আসতেই অরিজিতের হাত ধরে হ্যাঁচকা টান! গান গাইতে গিয়ে আঘাত পেলেন গায়ক

শেষ আপডেট: 8 May 2023 08:38

দ্য ওয়াল ব্যুরো: ঔরঙ্গাবাদে অনুষ্ঠান (Aurangabad concert) করতে গিয়ে হাতে চোট পেলেন অরিজিৎ সিং (Arijit Singh handshake)। আঘাত (injured) এতটাই গুরুতর ছিল যে তিনি হাত সোজাও করতে পারছিলেন না। তারপর হাতে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে কোনওরকমে অনুষ্ঠান শেষ করেন। ব্যথা পাওয়ার পরেও যেভাবে অরিজিৎ স্টেজে দাঁড়িয়ে থেকে দর্শকদের বিনোদন জুগিয়ে গেলেন, তা দেখে সঙ্গীতশিল্পীকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরাও।

এইমুহূর্তে দেশের অন্যতম সেরা গায়ক তিনি। তাঁকে দেখে দর্শকরা আনন্দে উদ্বেল হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু সেই অত্যুৎসাহী দর্শকদের জন্যই খ্যাতির খেসারত দিতে হল গায়ককে। জানা গিয়েছে, প্রিয় তারকাকে চোখের সামনে দেখতে পেয়ে তাঁর হাত ধরে টানাটানি শুরু করেন এক অনুরাগী। এতেই বেকায়দায় হাতে চোট পান অরিজিৎ। তবে এত কিছুর পরেও তিনি রেগে যাননি। বরং শান্তভাবেই ওই অনুরাগীকে বোঝানোর চেষ্টা করেন। সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

সেখানে দেখা গিয়েছে, আঘাত পাওয়ার পর ডান হাতটি সোজাও করতে পারছিলেন না অরিজিৎ। এরপর ওই অনুরাগীর সঙ্গে ভদ্রভাবে কথা বলেন গায়ক। তাঁকে বলতে শোনা যায়, 'আপনি এভাবে আমার হাত ধরে টানছেন। এর ফলে চোট পেয়ে আমি হাত নাড়াতে পারছি না। যদি আমি পারফর্ম করতে না পারি, তা হলে তো আপনারাই অনুষ্ঠান দেখতে পারবেন না। যে কারণে এখানে এসেছিলেন, সেটাই বিফলে যাবে।'

যদিও অনুষ্ঠান বন্ধ করেননি অরিজিৎ। ওই হাত ব্যথা নিয়েই একের পর এক গান গাইতে থাকে স্টেজে দাঁড়িয়ে। যদিও তার আগে মঞ্চেই প্রাথমিক চিকিৎসা হয় সঙ্গীতশিল্পীর। হাতে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয়। রবিবার এই ঘটনাটি ঘটেছে।

চুইংগাম দিয়ে জামা পরলেন উরফি, সেফটিপিন, চুলের পর আর কী কী বাকি!


```