Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

‘বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় হাতে চাঁদ পাওয়ার মতো!’ কলকাতায় এসে উচ্ছ্বসিত আরিফিন শুভ

বৃহস্পতিবার কলকাতার এক মাল্টিপ্লেক্সে আয়োজিত হয়েছিল সিনেমাটির স্পেশ্যাল স্ক্রিনিং। যেখানে উপস্থিত ছিলেন ছবির প্রধান অভিনেতা আরিফিন শুভ।

‘বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় হাতে চাঁদ পাওয়ার মতো!’ কলকাতায় এসে উচ্ছ্বসিত আরিফিন শুভ

শেষ আপডেট: 27 October 2023 13:50

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে পুজোর আগেই মুক্তি পেয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। ছবিটি ওপার বাংলার বেশ প্রশংসিত হয়েছে। একইসঙ্গে চুটিয়ে ব্যবসাও করছে। এবার পুজোর পরে এপারেও মুক্তি পেল মুজিবর রহমানের জীবনের আধারে তৈরি এই সিনেমা। শুক্রবার ছবিটি পশ্চিমবঙ্গে মুক্তি পেল। তবে তার আগে বৃহস্পতিবার কসবার এক মাল্টিপ্লেক্সে আয়োজিত হয়েছিল সিনেমার স্পেশ্যাল স্ক্রিনিং। যেখানে উপস্থিত ছিলেন ছবির প্রধান অভিনেতা আরিফিন শুভ। বাংলাদেশের জাতির জনকের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে ভীষণই উচ্ছ্বসিত শোনালো তাঁকে।

প্রায় তিন বছর ধরে শ্যুটিং চলেছে দু’ঘণ্টা ৫৯ মিনিট দৈর্ঘ্যের এই ছবিটির। যেখানে বঙ্গবন্ধুর রাজনৈতিক উত্থান থেকে শুরু করে জীবনের শেষদিন অবধি দেখানো হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল। একেই মুজিবুর রহমানকে নিয়ে সিনেমা, তার উপর পরিচালক শ্যাম বেনেগাল—সবমিলিয়ে ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ অভিনয়ের সুযোগ পাওয়া যেন হাতে চাঁদ পাওয়ার সামিল, দাবি আরিফিন শুভর। কঠোর সমালোচনার ঢেউ সামলে তিনি যে বঙ্গবন্ধুর চরিত্রে সসম্মানে পাশ করেছেন, এমনটাই বলছেন দর্শকরা।

শুভ বলেছেন, “বাংলাদেশের জাতির জনক মুজিবুর রহমানের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আমি ধন্য। সিনেমার শ্যুটিং শুরুর আগে প্রত্যেকে বলেছিলেন ভুল কাস্টিং হচ্ছে। এখন তাঁরাই আমার প্রশংসা করছেন। সামাজিক মাধ্যমে আমি আগের মন্তব্যগুলোও পড়েছি, এখনও পড়ছি। আমি জানি না এই চরিত্রের প্রতি আমি কতটুকু সুবিচার করতে পেরেছি। তবে চেষ্টার ত্রুটি রাখিনি। মনপ্রাণ দিয়ে বঙ্গবন্ধুকে ক্যামেরার সামনে জীবন্ত করার চেষ্টা চালিয়ে গিয়েছি। সঙ্গে শ্যাম বেনেগালের মতো পরিচালকের সঙ্গে কাজের সুযোগ! অভাবনীয় অনুভূতি। দর্শক এবার বাকিটা বিচার করবেন।”


```