Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

কেমন আছেন সেলিম খান? অবশেষে সত্যি সামনে আনলেন আরবাজ

যদিও এখনও তাঁকে ভেন্টিলেটরের সহায়তায় রাখা হয়েছে (Ventilator Support), তবে খুব শিগগিরই সেটি সরিয়ে নেওয়ার আশাবাদী চিকিৎসকেরা। তাঁর বয়সের কথা মাথায় রাখলে সম্পূর্ণ সুস্থ হতে কিছুটা সময় লাগতে পারে বলেও জানানো হয়েছে।

কেমন আছেন সেলিম খান? অবশেষে সত্যি সামনে আনলেন আরবাজ

দেবারতি চক্রবর্তী

শেষ আপডেট: 12 March 2026 17:15

দ্য ওয়াল ব্যুরো: বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খান (Salim Khan) গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই উদ্বেগে রয়েছেন তাঁর অনুরাগীরা। গত ১৭ ফেব্রুয়ারি আচমকা অসুস্থ হয়ে পড়লে তাঁকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় (Lilavati Hospital, Mumbai)। চিকিৎসকদের মতে, তাঁর মস্তিষ্কে সামান্য রক্তক্ষরণ হয়েছিল (Brain Haemorrhage)। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

সম্প্রতি এক ইফতার অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তাঁর ছেলে অভিনেতা আরবাজ খান (Arbaaz Khan)। অনুষ্ঠান শেষে বেরোতেই আলোকচিত্রীদের প্রশ্নের মুখে পড়েন তিনি। তখন বাবার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে আরবাজ জানান, তাঁর বাবা এখন আগের চেয়ে অনেকটাই ভালো আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন (Health Update)। হাসপাতাল থেকে কবে বাড়ি ফিরতে পারবেন—এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, খুব শিগগিরই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে বলেই আশা করা হচ্ছে (Salim Khan Discharge)।

এর একদিন পরেই সেলিম খানের চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তার জালাল পারকার (Dr Jalil Parkar) সংবাদমাধ্যমকে জানান, মস্তিষ্কে সামান্য রক্তক্ষরণের পর একটি ছোট অস্ত্রপচার হয়েছে (Medical Procedure)। সেই প্রক্রিয়া সফল হয়েছে এবং বর্তমানে সালিম খান স্থিতিশীল অবস্থায় রয়েছেন (Stable Condition)। যদিও এখনও তাঁকে ভেন্টিলেটরের সহায়তায় রাখা হয়েছে (Ventilator Support), তবে খুব শিগগিরই সেটি সরিয়ে নেওয়ার আশাবাদী চিকিৎসকেরা। তাঁর বয়সের কথা মাথায় রাখলে সম্পূর্ণ সুস্থ হতে কিছুটা সময় লাগতে পারে বলেও জানানো হয়েছে।

চিকিৎসকেরা আরও জানান, হাসপাতালে ভর্তি হওয়ার সময় তাঁর রক্তচাপ অনেকটাই বেশি ছিল (High Blood Pressure) এবং শরীরে কিছুটা খিঁচুনির লক্ষণও দেখা গিয়েছিল। তবে দ্রুত চিকিৎসা শুরু হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বর্ষীয়ান এই চিত্রনাট্যকারের খবর পেয়ে ইতিমধ্যেই হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছেন একাধিক তারকা। তাঁদের মধ্যে রয়েছেন সঞ্জয় দত্ত, শাহরুখ খান, আমির খান (Aamir Khan) মালাইকা আরোরা (Malaika Arora) সহ আরও অনেকে। যদিও পরিবারের তরফে এখনও পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা নিয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি (Official Statement)। ফলে অনুরাগীরা এখন অপেক্ষায় রয়েছেন কবে হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন সালিম খান।


```