Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

চুল কাটতে হবে বলে সত্যজিৎকে ফিরিয়ে দেন আরতি ভট্টাচার্য

সত্যজিতের 'জন-অরণ্য ছবিতে আরতি দুরন্ত অভিনয় করেছিলেন সাতের দশকে। কিন্তু আটের দশকে সত্যজিতের ছবির প্রস্তাবে রাজি হননি আরতি।

চুল কাটতে হবে বলে সত্যজিৎকে ফিরিয়ে দেন আরতি ভট্টাচার্য

সত্যজিত রায়, আরতি ভট্টাচার্য

শেষ আপডেট: 2 May 2025 19:26

শুভদীপ বন্দ্যোপাধ্যায়


সাতের দশকে বাংলা ছবির গেরস্ত দর্শকের কাছে পশ্চিমী হাওয়া এনেছিলেন আরতি ভট্টাচার্য। কাজ করেছেন মোটে এক দশক। কিন্তু তাঁর অভিনয় ও বাঁধন ছেড়া রূপমাধুরী ভুলতে পারেননি আজও বাংলা ছবির দর্শক। সমসাময়িক অভিনেত্রীদের তুলনায় আরতির শরীরী আবেদন ঝড় তুলত অনেক বেশি। তিনি উত্তমকুমারের নায়িকা বলেই বেশি পরিচিত হলেও অন্যধারার পরিচালকদের ছবিতেও কাজ করেছিলেন। তবে একবার আটের দশকে সত্যজিৎ রায়ের ছবির অফার ফিরিয়ে দেন আরতি। কোন ছবি? কোন চরিত্রের জন্য অফার পেয়েছিলেন আরতি? 

Arati Bhattacharya - Wikipedia

আরতি কলকাতা শহর থেকে অনেকদিনই বেপাত্তা। বিয়ের পর বিদায় জানিয়েছেন টালিগঞ্জ পাড়াকে। ভোজপুরী নায়ককে বিয়ে করে মুম্বই প্রবাসী আরতি। 
আরতি ভট্টাচার্য কেরিয়ারের শুরু করেছিলেন মৃণাল সেনের 'এক আধুরি কাহিনি' ছবি দিয়ে। সেই ছবির সেটে পরিচালক সলিল দত্ত আরতিকে পছন্দ করেন 'স্ত্রী' ছবির নায়িকা হিসেবে। আরতি শুনে অবাক হয়েছিলেন তাঁর বিপরীতে বাংলা ছবির দুই শ্রেষ্ঠ নায়ক উত্তমকুমার আর সৌমিত্র চট্টোপাধ্যায়! আরতি আজও সবার মনে রয়ে গেছেন 'খিড়কি থেকে সিংহদুয়ার' গানের বউরানি
মৃন্ময়ী রূপে। 

সত্যজিতের 'জন-অরণ্য ছবিতে আরতি দুরন্ত অভিনয় করেছিলেন সাতের দশকে। কিন্তু আটের দশকে সত্যজিতের ছবির প্রস্তাবে রাজি হননি আরতি। 

Cover story on Arati bhattacharya সাহসিনী আরতি ভট্টাচার্য

'ঘরে বাইরে' ছবিতে বিমলার বিধবা বড় জায়ের চরিত্রে সত্যজিৎ কাস্ট করেছিলেন আরতিকে। সে সময়কার বিধবারা মাথার চুল ছেলেদের মতোছোট করে কেটে রাখতেন। 
সত্যজিৎ আরতিকে ঠিক ওইভাবে চুল কাটার  নির্দেশ দেন। কিন্তু তখন আরতির হাতে অনেক গুলো অন্য পরিচালকের ছবি। যার মধ্যে দুটো ছবিতে উত্তমকুমারের নায়িকা আরতি। আরতি বলেছিলেন 'উইগ ব্যবহার করে কি চরিত্রটা করা সম্ভব?' সত্যজিৎ বললেন 'না, আমি অরিজিনাল ছোট চুল চাই। আমার ছবির সঙ্গে অন্য কারও ছবি করা যাবে না।' 

ঠিক সুচিত্রা সেনকে 'দেবী চৌধুরাণী'র অফার দিয়ে যেমন এক্সক্লুসিভ আর্টিস্ট হতে বলেছিলেন সত্যজিৎ তেমন আরতিকেও এক্সক্লুসিভ হতে বলেন তিনি। 

I Regret Turning Down Ray's Offer: Arati Bhattacharya - RadioBanglaNet

আরতি ছেড়ে দেন 'ঘরে-বাইরে'। কারণ বাকি পরিচালকদের চুক্তিভঙ্গ করা তাঁর পক্ষে সম্ভব ছিল না। আরতির ছেড়ে দেওয়া চরিত্র করেছিলেন  গোপা আইচ।
অনেকটা সুচিত্রা সেনের পথেই হেঁটেছিলেন আরতি। 
আরতি বলেছিলেন 'সত্যজিৎ রায়ের ছবি হলেও ঐ চরিত্রটি পার্শ্বচরিত্র। সেখানে আমার কাছে বাদ বাকি অফার নায়িকার রোলেই ছিল। মাথার চুল কেটে ফেলা যে কোনও অভিনেত্রীর পক্ষে  খুব কঠিন চ্যালেঞ্জ সেটা আমার পক্ষে নেওয়া সম্ভব হয়নি। 

শেষমেশ 'ঘরে-বাইরে' ছবিতে বিমলা স্বাতীলেখা সেনগুপ্তর বড় জায়ের চরিত্রটি আরতির জায়গায় করেন গোপা আইচ, যিনি 'একান্ত আপন', 'যার যে প্রিয়', 'শ্বেত পাথরের থালা' ছবিতেও বেশ জনপ্রিয় হয়েছিলেন।

Gopa Aich | Personalities | Bengal Film Archive


```