Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বলিউড বিতর্কের মাঝেও অটুট বন্ধুত্ব! ইমতিয়াজের নতুন ছবিতে কাজ পেলেন এআর রহমান

ধর্মীয় মেরুকরণ বিতর্কের আবহে এআর রহমানকে নতুন ছবির সুরের দায়িত্ব দিলেন ইমতিয়াজ আলি।

বলিউড বিতর্কের মাঝেও অটুট বন্ধুত্ব! ইমতিয়াজের নতুন ছবিতে কাজ পেলেন এআর রহমান

এআর রহমান, ইমতিয়াজ আলি

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 30 January 2026 15:33

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি বলিউডে ধর্মীয় মেরুকরণের অভিযোগ তুলে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অস্কারজয়ী সুরকার এআর রহমান (AR Rahman)। তাঁর দাবি ছিল, গত আট বছরে দেশে রাজনৈতিক ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে বলিউডে তাঁর বহু কাজ হাতছাড়া হয়েছে, যার নেপথ্যে সাম্প্রদায়িক বিভাজনের প্রভাবও থাকতে পারে। রহমানের এই মন্তব্য ঘিরেই গত কয়েক সপ্তাহ ধরে সিনে দুনিয়া থেকে রাজনৈতিক মহল, সর্বত্র শুরু হয়েছে তীব্র বিতর্ক। প্রশ্ন উঠেছে, বিনোদন জগতেও কি ধর্মীয় মেরুকরণের রাজনীতি ক্রমশ দানা বাঁধছে? মুসলিম শিল্পীদের কি কাজ পাওয়ার ক্ষেত্রে বাড়তি বাধার মুখে পড়তে হচ্ছে?

যদিও অস্কারজয়ী সুরকারকে ‘কোণঠাসা’ করা হচ্ছে, এই তত্ত্বে তারকামহলের বড় অংশই সায় দিতে নারাজ, তবু রহমানের বক্তব্য যে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, তা অস্বীকার করার উপায় নেই। এই বিতর্কের মাঝেই পরিচালক ইমতিয়াজ আলি (Imtiaz Ali) জানিয়েছিলেন, রহমানের মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। এবার সেই বক্তব্যের বাস্তব প্রতিফলনও দেখা গেল কাজে, নতুন ছবিতে এআর রহমানকেই সুরের দায়িত্ব দিলেন ইমতিয়াজ।

এর আগেও একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন এই পরিচালক-সুরকার জুটি। ‘রকস্টার’, ‘হাইওয়ে’, ‘তামাশা’, ‘অমর সিং চমকিলা’র মতো ছবিতে ইমতিয়াজ আলির সিনেমার প্রাণ হয়ে উঠেছিল রহমানের সঙ্গীত। সাম্প্রদায়িক বিভাজন বিতর্কের আবহেই ফের একবার সেই জনপ্রিয় জুটির পুনর্মিলনের ঘোষণা করলেন ‘রকস্টার’ পরিচালক।

খবর অনুযায়ী, ‘চমকিলা’-খ্যাত দিলজিৎ দোসাঞ্ঝকে নিয়ে নতুন একটি ছবির কাজ শুরু করেছেন ইমতিয়াজ আলি। ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে জানা যাচ্ছে, প্রেম ও বিরহের পটভূমিতে এক মন ছুঁয়ে যাওয়া গল্প সাজিয়েছেন তিনি। এই ছবির অন্যতম আকর্ষণ তার কাস্টিং। দিলজিৎ দোসাঞ্ঝের পাশাপাশি ছবিতে দেখা যাবে নাসিরুদ্দিন শাহ, বেদাঙ্গ রায়না ও শর্বরী ওয়াঘের মতো পরিচিত মুখদের।

ইমতিয়াজ আলির ছবি মানেই মাটির গন্ধ, ছকভাঙা গল্প বলার ধরন আর আবেগঘন সম্পর্কের অনুসন্ধান। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছেন সিনে মহল। তার উপর উপরিপাওনা হিসেবে থাকছে এআর রহমানের মনকাড়া সঙ্গীত। গল্প প্রসঙ্গে খুব বেশি খোলসা না করলেও ইমতিয়াজ আলি ইঙ্গিত দিয়েছেন, “এই ছবি শিকড়ের সন্ধানের কথা বলবে। নারী-পুরুষের প্রেম-বিরহের পাশাপাশি এখানে উঠে আসবে একটি দেশের গল্পও।”

প্রথমে ছবিটি ২০২৬ সালের এপ্রিল মাসে মুক্তির কথা থাকলেও, পরে নির্মাতারা দিনক্ষণ বদলে ১২ জুন রিলিজের সিদ্ধান্ত নেন। এবার গানে-গল্পে রহমান-ইমতিয়াজ জুটি ঠিক কী চমক দেয়, সেদিকেই তাকিয়ে থাকবে দর্শক।


```