.png)
মোহিনী-রহমান
শেষ আপডেট: 26 November 2024 15:21
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে নীরবতা ভাঙলেন বেসিস্ট মোহিনী দে (MOHINI DEY)। এক সপ্তাহর উপরে চলতে থাকা তাঁর এবং রহমানের সম্পর্কের গুজব নিয়ে মুখ খুললেন মোহিনী। এমন রটনাকে অস্বীকার করে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন মোহিনী। তিনি বলেন যে পাঁচ বছর আগে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন, তার আগে পর্যন্ত মোহিনী এ আর রহমানের (AR Rahman) সঙ্গে বেসিস্ট হিসেবে ৮.৫ বছর কাজ করেছেন। গত কয়েক বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বহু পপ সঙ্গীতশিল্পীর সঙ্গে কাজ করেছেন। মোহিনী সবাইকে সদয় হওয়ার অনুরোধও করে, কারণ এটা একেবারেই রহমান এবং স্ত্রী সায়রা একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত।
মিউজিক্যাল ট্যুরে ছিলেন মোহিনী। তা-ই তিনি এই ভিত্তিহীন গুজবের জবাব দিতে পারেননি। সফর শেষ করে, তিনি এই ভিডিওটি করেন। তিনি এও বলেন, যে রহমান বয়সে মোহনীর বাবার চেয়েও ছোট এবং তিনি এবং রহমান কন্যারা সমবয়সী।
ভিডিওটির ক্যাপশনে, মোহিনী লিখেছেন, ‘আমার এবং রহমানের বিরুদ্ধে যে পরিমাণ ভুল তথ্য এবং ভিত্তিহীন অনুমান/দাবি করা হচ্ছে তা অবিশ্বাস্য! ৮.৫ বছর ধরে রহমানের সঙ্গে কাজে যুক্ত থাকার এই সময়টাকে আমি সম্মান করি। এটা হতাশাজনক যে এই ধরনের একান্ত ব্যক্তিগত বিষয়ের প্রতি মানুষের কোনও শ্রদ্ধা, সহানুভূতি বা সমব্যথা নেই। এটাকে অপরাধ মনে হয়, যে মিডিয়া যেভাবে দু’টি ভিন্ন ঘটনাকে অশ্লীলভাবে সামনে আনছে।’
তিনি আরও লেখেন, ‘রহমান একজন কিংবদন্তি এবং তিনি আমার কাছে বাবার মতো! আমার জীবনে অনেক রোল মডেল এবং বাবার ব্যক্তিত্ব রয়েছে যাঁরা আমার কেরিয়ার এবং অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কয়েকজনের নাম বলতে চাই, আমার বাবা যিনি আমাকে মিউজিকের পুঙ্খানুপুঙ্খ শিখিয়েছেন (যাঁকে আমি এক বছর আগে হারিয়েছি) তারপর রঞ্জিত বারোট যিনি আমাকে ইন্ডাস্ট্রির সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, ল্যুই ব্যঙ্কস যিনি আমাকে তৈরি করেছেন এবং এ আর রহমান, যিনি আমাকে স্বাধীনতা দিয়েছেন রেকর্ডিং সেশন চলাকালীন কিংবা তার শোর সঙ্গীত ব্যবস্থায় আরও উজ্জ্বল হওয়ায়,’
View this post on Instagram
মোহিনী তাঁর ক্যাপশনের শেষাংশে লেখেন, ‘মিডিয়া/প্যাপসরা এটা বুঝতে পারে না যে এটি মানুষের মন এবং জীবনে কী প্রভাব ফেলে। সংবেদনশীল হোন। আমি কাউকে কোনো ব্যাখ্যা দিতে বাধ্য নই, তবে আমি চাই না যে এটি আমার প্রতি দিনে প্রভাব এবং ব্যাহত করে, তাই দয়া করে থামুন। মিথ্যে খবর রটাবেন না সঙ্গে আমাদের ব্যক্তিগত জীবনকে সম্মান করুন।’ (AR Rahman divorce)
প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর রহমান এবং স্ত্রী সায়রা বানু বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত ঘোষণা করেন। প্রায় একই সময়ে, মোহিনী দে তাঁর স্বামী মার্ক হার্টসাচের সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেন। এবং এই কারণে রহমানের সঙ্গে তাঁর সম্পর্কের গুজব ছড়িয়ে পড়ে। এ আর রহমানের তিন সন্তান এবং প্রাক্তন সঙ্গী সায়রা বানু গুজবকে নস্যাৎও করেছেন। রহমান ভুল তথ্য ছড়ানোর জন্য অপবাদকারীর বিরুদ্ধে মামলা করার হুমকিও দিয়েছিলেন।