
ফাইল চিত্র
শেষ আপডেট: 20 November 2024 11:50
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ২৯ বছরের সম্পর্কে ভাঙন! সুর কাটল দাম্পত্যের। সংসারে ইতি টেনে সোশ্যাল মিডিয়ায় স্ত্রী সায়রা বানুর (Saira Banu) সঙ্গে বিবাহ বিচ্ছেদের (Divorce) কথা ঘোষণা করলেন সঙ্গীতশিল্পী এ আর রহমান (A R Rahman)। পোস্ট দেখতেই হতবাক অনুরাগীরা। এ কেমন পরিণতি! এও কি সম্ভব?
বিচ্ছেদের কারণ হিসেবে মানসিক দূরত্বকেই দায়ী করেছেন দম্পতি। এবার আবারও বিবাহ-বিচ্ছেন নিয়ে মুখ খুললেন এ আর রহমান। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'আমরা একসঙ্গে বিবাহিত জীবনের ৩০ বছরে পা দেব, এমনটাই আশা করেছিলাম। আসলে আমরা কেউই সম্পর্কটা তো ঠিক মানিয়ে নিতে পারছিলাম না। এখন যদি আমরা এই ছিন্নভিন্ন সম্পর্কের মানে খুঁজতে যাই, তাহলে হয়তো শুধুই টুকরোগুলোকে খুঁজে পাবো। তবু, এই যন্ত্রণার মধ্যেও আমরা জীবনের অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করব। জানি না এই ভগ্ন হৃদয় আর কখনও জুড়বে কি না। তাই আমি আমার অনুরাগী থেকে শুরু করে বন্ধু সবাইকেই বলছি, আমরা এখন যে এই ছিন্ন বিচ্ছিন্ন সম্পর্কের মধ্য দিয়ে যাচ্ছি, সেটাকে সবাই সম্মান করবেন। আমি আশা করব আপনারা আমাদের গোপনীয় তাকে সম্মান করবেন। ঠিক এতদিন যেভাবে করে এসেছেন। তার জন্য সবাইকে ধন্যবাদ।'
“We had hoped to reach the grand thirty, but all things, it seems, carry an unseen end. Even the throne of God might tremble at the weight of broken hearts. Yet, in this shattering, we seek meaning, though the pieces may not find their place again. To our friends, thank you for…
— A.R.Rahman (@arrahman) November 19, 2024
এদিকে সায়রা বানু জানান, তাঁর পক্ষে এই সিদ্ধান্ত নেওয় মোটেও সহজ ছিল না, তবুও অনেক ব্যথা ও যন্ত্রণা থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই মুহূর্তে গোপনীয়তা রক্ষা এবং তাদের একান্তে ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন সায়রা বানু।
১৯৯৫ সালে সায়রা বানুর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন রহমান। তাঁদের তিন সন্তান রয়েছে। কিন্তু একে অপরের সঙ্গে মনে দূরত্ব তৈরি হয়েছে, তাই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। রহমান লিখছেন, 'অনেক বছর সংসার করার পর এবার আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত আমরা দু'জনের কেউই নিতে পারছিলাম না। আমরা জানি যে আমাদের দু'জনকে খুব কষ্টের মধ্যে থেকে যেতে হয়েছে। হয়তো পরবর্তীকালেও কষ্ট পেতে হতে পারে। কিন্তু আমাদের দু'জনের জন্যই এই বিচ্ছেদই ভাল।'