Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

৩৭-এ পা দিলেন অনুষ্কা, জন্মদিনে দেখুন তাঁর সুপারহিট ৫ ছবি

আজ ৩৭ বছরে পা দিলেন অনুষ্কা শর্মা। তাঁর দীর্ঘ কেরিয়ারে তিনি বলিউডকে প্রচুর ছবি উপহার দিয়েছেন। একাধিক ব্লকবাস্টার সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে।

৩৭-এ পা দিলেন অনুষ্কা, জন্মদিনে দেখুন তাঁর সুপারহিট ৫ ছবি

অনুষ্কা শর্মা

শেষ আপডেট: 1 May 2025 16:05

 দ্য ওয়াল ব্যুরো: আজ ৩৭ বছরে পা দিলেন অনুষ্কা শর্মা। তাঁর দীর্ঘ কেরিয়ারে তিনি বলিউডকে প্রচুর ছবি উপহার দিয়েছেন। একাধিক ব্লকবাস্টার সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। জন্মদিনের এই বিশেষ দিনে ফিরে দেখা যাক তাঁর এমন পাঁচটি সিনেমা, যা শুধুই বক্স অফিসে সাফল্য পায়নি। সেই সঙ্গে মানুষের মনেও জায়গা করে নিয়েছে।

 'রব নে বনা দি জোড়ি' (২০০৮):

 শাহরুখ খানের বিপরীতে 'তানি'-র ভূমিকায় অনুষ্কা বলিউডে পা রেখেছিলেন। তাঁর সেই অভিনয়ই নজর কেড়েছিল দর্শকের। ইয়াশ রাজ ফিল্মসের ঘরানায় পা দিয়েই তিনি যেন নিজের ছাপ রেখে গেলেন। তখনও অভিনয়ের পূর্ব অভিজ্ঞতা না থাকলেও পর্দায় তাঁর সাবলীল উপস্থিতি, হাসি আর সহজাত সাবলীলতা চরিত্রটিকে আরও সুন্দর করে তুলেছিল।

 'ব্যান্ড বাজা বারাত' (২০১০):

মাত্র দুই বছর পরেই অনুষ্কাকে এই সুপারহিট সিনেমাটিতে দেখা গিয়েছিল রণবীর সিংয়ের বিপরীতে। রণবীর সিং-এর সঙ্গে সেই রসায়ন, আজও ভুলতে পারেনি দর্শক। মজার কিছু দৃশ্যর সঙ্গে ছবিটি এক কথায় আধুনিক রোমান্টিক ক্লাসিক।

'এনএইচ১০' (২০১৫):

এই ছবিতে অনুষ্কা শুধু অভিনয়ই করেননি, ছিলেন সহ-প্রযোজকও। 'মীরা'-র চরিত্রে তাঁর অনবদ্য অভিনয় দর্শককে এনে দেয় শিউরে ওঠার অভিজ্ঞতা। এক নারীর অস্তিত্ব টিকিয়ে রাখার ভয়ংকর লড়াই তুলে ধরেছিলেন ছবিটিতে। সেই অভিনয় আজও মনে রাখার মতো।

'সুলতান' (২০১৬):

'আরফা' চরিত্রে অনুষ্কা কেবল এক কুস্তিগির নন, প্রমাণ করেছিলেন স্বপ্ন দেখলে, তা সত্যি হবেই। সলমন খানের বিপরীতে থাকা সত্ত্বেও দর্শকের নজর ছিল তাঁর অভিনয়ের দিকে। ছবিটিও বক্স অফিসে বিরাট সাফল্য অর্জন করেছিল।

'পরি' (২০১৮):

নিজস্ব প্রযোজনায় নির্মিত 'পরি' ছিল ভিন্ন ধারার হরর ছবি—যেখানে সমাজিক বার্তা মিশে গিয়েছিল ভূতুড়ে আবহে। 'রুখসানা'-র চরিত্রে অনুষ্কা নিজেকে দুর্দান্তভাবে তুলে ধরেছিলেন পর্দায়। বলিউডে এমন সাহসী হরর কমই দেখা যায়। ছবিটি বক্স অফিসে বিরাট সাফল্য না পেলেও, নায়িকার অভিনয়ের জন্য আজও এটিকে ৫ সেরা ছবির তালিকায় রাখা যায়।


```