
শেষ আপডেট: 10 November 2023 13:02
দ্য ওয়াল ব্যুরো: জল্পনা নতুন নয়। বিশ্বকাপ শুরুর আগে থেকেই বলিউডে গুঞ্জন চলছে যে, বিরাট কোহলি এবং তাঁর স্ত্রী অনুষ্কা শর্মার পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। অভিনেত্রী দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা, এমনই খবর শোনা যাচ্ছে মাসখানেক ধরে। তবে বিরাট-অনুষ্কা কেউই এই কথা স্বীকার করেননি এখনও।
এবার বেঙ্গালুরুতে যুগলকে দেখে এই জল্পনা আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। মূলত অনুষ্কার ছোট ঢিলেঢালা পোশাক এবং পেট যে বেশ ফোলা, সেটাও লক্ষ্য করা গিয়েছে। বিরাট ও অনুষ্কার হেঁটে আসার যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তা দেখে অনেকেই বলতে শুরু করেছেন যে, তিনি আবার মা হতে চলেছেন।
দ্য ওয়াল যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। তবে দু’জনের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে যে, বিশ্বকাপ শেষ হলেই বিরাট তাঁদের নতুন সন্তান আগমনের কথা সরকারিভাবে ঘোষণা করতে পারেন। এইমুহূর্তে নেদারল্যান্ডসের বিরুদ্ধে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচ খেলতে বেঙ্গালুরুতে রয়েছেন তাঁরা।
View this post on Instagram
উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরেই সিনেমাজগত থেকে দূরে রয়েছেন অনুষ্কা। তাঁর শেষ সিনেমা ‘জিরো’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। এরপর প্রায় ৫ বছর কাটতে চলল, কিন্তু তিনি আর ক্যামেরার সামনে আসেননি। তবে গত কয়েক বছরে তাঁর প্রযোজিত বেশ কয়েকটি সিনেমা ও সিরিজ সাফল্য পেয়েছে।
বিয়ের পর থেকেই অনুষ্কা ধীরে ধীরে ছবির কাজ কমাচ্ছিলেন। এরপর তাঁর সন্তান ভামিকার জন্মের পর ক্যামেরামুখো হওয়া প্রায় বন্ধই করে দিয়েছেন। এই বিশ্বকাপে প্রথমদিকে ২-১টি ম্যাচে তিনি গ্যালারিতে হাজির থাকলেও পরে আর দেখা যায়নি। এমনকী বিরাট কোহলির জন্মদিনে ইডেনেও ছিলেন না তিনি।