শুরু হচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’ সিজন ২। পর্দায় নতুন রূপে দেখা যাচ্ছে দীপা স্বস্তিকা ঘোষকে ‘সুদীপা’ হিসেবে। তবে ‘সূর্য’ দিব্যজ্যোতি দত্ত এবার স্ক্রিনে থাকবেন না। ৪ বছরের যাত্রা, মজা, হাসি-কান্না—সবই সমাপ্ত।
.png.webp)
শেষ আপডেট: 31 August 2025 19:38
দ্য ওয়াল ব্যুরো: কখনও একে অপরের ভালোবাসায় গড়া গল্প, কখনও বিচ্ছেদের কাঁটা—‘সূর্য’ আর ‘দীপা’র গল্প দিয়েই শুরু হয়েছিল ‘অনুরাগের ছোঁয়া’ সিজন ১। দর্শক হৃদয়ে জায়গা করে নেয়া এই জুটি—‘সুদীপা’—অনেক ওঠা-পড়া পার করেও একে অপরকে কখনও ছেড়ে যায়নি। কিন্তু সব কিছুরই শেষ আছে। এই যেমন শেষ হচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’ সিজন ১।
শুরু হচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’ সিজন ২। পর্দায় নতুন রূপে দেখা যাচ্ছে দীপা স্বস্তিকা ঘোষকে ‘সুদীপা’ হিসেবে। তবে ‘সূর্য’ দিব্যজ্যোতি দত্ত এবার স্ক্রিনে থাকবেন না। ৪ বছরের যাত্রা, মজা, হাসি-কান্না—সবই সমাপ্ত।

নতুন প্রোমোতে নেই ‘সূর্য-দীপা’র ছায়া। দর্শকরা হতাশ হতে পারেন, কিন্তু নায়ক মনে করিয়ে দিলেন, “সূর্য-দীপা’র গল্প এতটাই ছিল। নতুন প্রোমোতে দেখা যাচ্ছে পরবর্তী প্রজন্মের—‘সুদীপা’র গল্প। স্বস্তিকা ছাড়াও থাকছেন রাহুল ঘোষ ও তিয়াসা লেপচা।
প্রায় ৪ বছরের পথ চলা, টিমের সঙ্গে দিনরাত কাটানো— মন খারাপ দিব্যজ্যোতি দত্তের। তবে এই মুহূর্তে ধারাবাহিক নয়। তাঁর ফোকাস ছবিতেই। সৃজিত মুখোপাধ্যায়ের আগামী কাজ 'লহ গৌরাঙ্গের নাম রে'তে তিনি মুখ্য ভূমিকায়। কিছু দিন আগেই শেষ হয়েছে ছবিটির কাজ। শোনা যাচ্ছে বড় প্রযোজনা সংস্থা থেকেও বড় ভাবে লঞ্চ হতে পারেন তিনি সোলো কাস্টে।