Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

আমি শাহরুখ খানের থেকেও বেশি ব্যস্ত! সিনেমা ছাড়ার গুজব ওড়ালেন অনুরাগ কাশ্যপ

বলিউডের স্পষ্টভাষী পরিচালক অনুরাগ কাশ্যপ, ফের শিরোনামে।

আমি শাহরুখ খানের থেকেও বেশি ব্যস্ত! সিনেমা ছাড়ার গুজব ওড়ালেন অনুরাগ কাশ্যপ

শাহরুখ-অনুরাগ

শেষ আপডেট: 18 April 2025 12:59

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের স্পষ্টভাষী পরিচালক অনুরাগ কাশ্যপ, ফের শিরোনামে। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে, তিনি নাকি মুম্বই ছেড়ে কেরালে চলে গিয়েছেন এবং সিনেমা পরিচালনা ছেড়ে দিচ্ছেন। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেই এই গুজবের জবাব দিলেন।

অনুরাগ টুইটারে লিখেছেন, ‘আমি শহর বদলেছি ঠিকই, কিন্তু সিনেমা ছাড়িনি। যাঁরা ভাবছেন আমি হতাশ হয়ে সব ছেড়ে দিয়েছি, তাঁদের জন্য বলছি—আমি এখানেই আছি এবং শাহরুখ খানের থেকেও বেশি ব্যস্ত (আমাকে হতে হয়, আমি ওর মতো বেশি টাকা রোজগার করি না)। ২০২৮ সালের আগে আমার কোনো ডেট ফাঁকা নেই।”

তিনি আরও জানান, ‘এই বছর হয়তো আমার ৫টা পরিচালিত ছবি মুক্তি পাবে, বা অন্তত ৩টে এই বছর আর ২টো আগামী বছরের শুরুর দিকেআসবে। আমার আইএমডিবি প্রোফাইল সবচেয়ে দীর্ঘ, আমি দিনে তিনটে কাজ ফিরিয়ে দিতে বাধ্য হই।’

এই মন্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, সিনেমার প্রতি তাঁর ভালোবাসা এখনও অটুট। তবে তিনি স্বীকার করেছেন, বলিউড ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি তাকে হতাশ করেছে।

একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘এই ইন্ডাস্ট্রি এখন খুব বিষাক্ত হয়ে উঠেছে। সবাই শুধু ৫০০-৮০০ কোটির ব্যবসা নিয়ে ভাবছে। সৃষ্টিশীল পরিবেশটাই চলে গেছে। এখানকার মানুষজনই একে অপরকে টেনে নামায়। তাই আমি মুম্বই ছেড়ে দক্ষিণ ভারতে যেতে চাই।’

তিনি আরও বলেন, ‘ছবি শুরুর আগেই সবাই ভাবে কীভাবে তা বিক্রি করবে। সিনেমা বানানোর আনন্দটাই চলে যায়। তাই দক্ষিণে যেতে চাই, যেখানে নতুন কিছু শেখার ও অনুভব করার সুযোগ আছে।’

বর্তমানে অনুরাগ কাশ্যপ ‘ডাকয়েট’ নামে এক তেলগু-হিন্দি দ্বিভাষিক ছবিতে অভিনয় করছেন। তবে এটি তিনি পরিচালনা করছেন না। তাঁর শেষ পরিচালিত ছবি ছিল ‘কেনেডি’, যা বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে, অনুরাগ কাশ্যপ এখনও সিনেমা দুনিয়ার গভীরে রয়েছেন—শুধু জায়গা বদলেছেন, মন নয়!


```