Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তিলক লগাকে ঘর ভেজেগে, অমিতাভের জয় মা দুর্গা, অনুপম, প্রীতি সহ সেলেব দুনিয়ায় ভারতের জয়

মামুট্টি, অনুপম খের, বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, প্রীতি জিন্টা, রাঘব জুয়েলের মতো তারকারা ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন।

তিলক লগাকে ঘর ভেজেগে, অমিতাভের জয় মা দুর্গা, অনুপম, প্রীতি সহ সেলেব দুনিয়ায় ভারতের জয়

অমিতাভ বচ্চন, অনিল কাপুর, বিজয় দেবেরাকোন্ডা, বিবেক ওবেরয়ও সোশ্যাল মিডিয়ায় নানান মন্তব্যে দেওয়াল ভরিয়েছেন।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 29 September 2025 11:04

দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপ ক্রিকেট ফাইনালে ভারতের অকল্পনীয়-লড়াকু জয়ে মেজাজ শরিফ সিনে তারকাদের। মামুট্টি, অনুপম খের, বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, প্রীতি জিন্টা, রাঘব জুয়েলের মতো তারকারা ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন। এছাড়াও অমিতাভ বচ্চন, অনিল কাপুর, বিজয় দেবেরাকোন্ডা, বিবেক ওবেরয়ও সোশ্যাল মিডিয়ায় নানান মন্তব্যে দেওয়াল ভরিয়েছেন।

মামুট্টি এক্সে লিখেছেন, টিম ইন্ডিয়া শুধু এশিয়া কাপ জেতেনি, ছিনিয়ে নিয়েছে। একটি ম্যাচেও না হেরে চ্যাম্পিয়ন হয়েছে। এককথায় অসাধারণ! অনিল কাপুরের কথায়, ইন্ডিয়া জিন্দাবাদ! ইনস্টাগ্রামে অনুপম খের নিজের ভিডিও দিয়েছেন। যাতে হাত মুঠো করে হাওয়ায় ঘুসি মারার ঢঙে আনন্দ প্রকাশ করেছেন প্রবীণ অভিনেতা। মুখে বলেছেন, ভারত মাতা কি জয়! ক্যায়া বাত হ্যায়, উও!! কী খেলা! ওহ মাই গড। জিতেঙ্গে ভাই জিতেঙ্গে। বন্দে মাতরম।

অনুপম আরও বলেন, খুশ হো গয়া দিল। ক্যায়া বলু ম্যায়। সুপার্ব। দেশ কে লিয়ে গর্ব হ্যায়। খুব ভাল খেলেছে টিম ইন্ডিয়া। ভগবান তোমাদের আশীর্বাদ করুন। প্রীতি জিন্টা এক্সে লিখেছেন, ওয়াহ!!! কী খেলা, অভিনন্দন টিম ইন্ডিয়াকে। তিলক, শিবম ও কুলদীপকে ধন্যবাদ এরকম উত্তেজক জয় উপহার দেওয়ার জন্য।

একটি ছবির প্রচারে যাওয়া বরুণ ও জাহ্নবী কাপুর সেখান থেকেই পোস্ট করেছেন। জাহ্নবী তাঁদের ছবির একটি মুহূর্ত তুলে দিয়েছেন। যেখানে বরুণ ধাওয়ান জন্মাষ্টমীর অনুষ্ঠানে জাহ্নবীর ভারতের প্রশংসা করা নিয়ে উত্ত্যক্ত করে বলছেন, এক অউর চিজ, অভি তুম অ্যাকচুয়ালি বোল সকতি হো। জাহ্নবী চিৎকার করে বলেন, ভারত মাতা কি জয়। জাহ্নবী লিখেছেন, এটাই সংস্কারী স্টাইল বিজয়োৎসব।

অমিতাভ বচ্চন পাকিস্তানি পেসার শোয়েব আখতারের মন্তব্যের সমালোচনা করে লিখেছেন, জিত গয়ে!! দারুণ খেলেছ অভিষেক বচ্চন (শোয়েবের তাচ্ছিল্যের জবাবে) উধার জবান লড়খড়াই অউর উধার বিনা ব্যাটিং বোলিং ফিল্ডিং কিয়ে লড়খড়া দিয়া দুশমন কো!! বোলতি বন্ধ। জয় হিন্দ, জয় ভারত, জয় মা দুর্গা!!!!

রণবীর সিং ইনস্টাগ্রামে একটি স্ক্রিন শট দিয়ে লিখেছেন, এটা তিলকের সময়, চলো। বিজয় দেবেরাকোন্ডা তিলক বর্মার প্রশংসায় লিখেছেন, ইন্ডিয়াআআআআ। আমাদের ছেলে একাই খতম করে দিল। বিবেক ওবেরয় লিখেছেন, সামনে কোই ভি হো, ভারত তিলক লাগাকর হি ঘর ভেজেগা।


```