Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমার আর কিরণের কোনও সন্তান নেই বলে, বুড়ো বয়সে এসে আফসোস হয়: অনুপম খের

১৯৮৫ সালে কিরণ খেরকে বিয়ে করেন বলিউড অভিনেতা অনুপম খের। সেই সময় থেকেই কিরণের প্রথম পক্ষের পুত্র সিকান্দর তাঁর জীবনের অংশ হয়ে ওঠেন।

আমার আর কিরণের কোনও সন্তান নেই বলে, বুড়ো বয়সে এসে আফসোস হয়: অনুপম খের

অনুপম খের ও কিরণ খের

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 17 July 2025 12:42

দ্য ওয়াল ব্যুরো: ১৯৮৫ সালে কিরণ খেরকে বিয়ে করেন বলিউড অভিনেতা অনুপম খের। সেই সময় থেকেই কিরণের প্রথম পক্ষের পুত্র সিকান্দর তাঁর জীবনের অংশ হয়ে ওঠেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুপম জানিয়েছেন, নিজের সন্তান না থাকার শূন্যতা আজ অনুভব করেন তিনি।

রাজ শামানির সঙ্গে এক কথোপকথনে অনুপম বলেন, “৬০ বছর বয়স পর্যন্ত এই অভাব আমি টের পাইনি। কিন্তু এখন বুঝি, একটা শিশুকে বড় হতে দেখা, তার নানা পর্যায় পেরিয়ে যাওয়া—এ এক আলাদা অভিজ্ঞতা।”

তিনি আরও জানান, “আমরা বহু চেষ্টা করেছিলাম। শুরুতে সন্তান আসতে সমস্যা হচ্ছিল। পরে যখন কিরণ গর্ভবতী হন, তখন ভ্রূণের সঠিক বিকাশ হচ্ছিল না। কিন্তু তখনও সিকান্দর আমার জীবনে ছিল, ও-ই ছিল আমার কাছে যথেষ্ট। ওর বয়স ছিল চার, যখন আমি কিরণকে বিয়ে করি। তখনও মনে হয়নি কিছু অভাব আছে, এখনও সেটাই সত্যি।”

১৯৮৫ সালের বিয়ের বহু আগে থেকেই কিরণ ও অনুপমের মধ্যে বন্ধুত্ব ছিল। কিরণ তখন দাম্পত্য জটিলতায় ছিলেন, অনুপমেরও বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল। সেই বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হয়, শেষে বিয়ে।

বর্তমানে অনুপম খের ব্যস্ত তাঁর পরবর্তী ছবি 'তানভি দ্য গ্রেট'-এর মুক্তি নিয়ে। শুভাঙ্গী দত্ত, বোমান ইরানি, জ্যাকি শ্রফ ও পল্লবী জোশি অভিনীত এই ছবি মুক্তি পাবে ১৮ জুলাই।
 


```