Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

পণ্ডিত রবি শঙ্করের শিষ্য নন ঋষভ রিখিরাম! এতদিনে সত্যিটা সামনে আনলেন অনুষ্কা

এতদিন ধরে যেটা সবাই সত্যি বলে জানতেন, সেটাই আসলে ভুল! ঋষভ রিখিরাম শর্মার সঙ্গে পণ্ডিত রবি শঙ্করের সম্পর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন অনুষ্কা।

পণ্ডিত রবি শঙ্করের শিষ্য নন ঋষভ রিখিরাম! এতদিনে সত্যিটা সামনে আনলেন অনুষ্কা

ছবি: এআই

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 14 February 2026 14:50

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বসংগীতের ইতিহাসে সেতারের নাম উচ্চারিত হলেই যে মানুষটির কথা প্রথম মনে আসে, তিনি পণ্ডিত রবি শঙ্কর (Ravi Shankar)। তাঁর আঙুলের ছোঁয়ায় সেতার হয়ে উঠেছিল এক আন্তর্জাতিক ভাষা, যার সুরে মুগ্ধ হয়েছে প্রজন্মের পর প্রজন্ম। সেই সুরের উত্তরাধিকার বহন করছেন তাঁর কন্যা অনুষ্কা শঙ্কর (Anoushka Shankar), যিনি নিজেও আজ বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত শিল্পী। একই সঙ্গে নতুন প্রজন্মের সেতারবাদকদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য নাম ঋষভ রিখিরাম শর্মা (Rishab Rikhiram Sharma)। তাঁর বাজনায় বহুবারই ধরা পড়েছে রবি শঙ্করের প্রভাবের ছায়া। তবে সম্প্রতি এই সম্পর্কের প্রকৃত সত্য নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন অনুষ্কা নিজেই।

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে অনুষ্কা জানান, সেতারের সুর আজ ভৌগোলিক সীমা অতিক্রম করে এক দেশ থেকে অন্য দেশে মানুষের হৃদয়কে যুক্ত করছে। তাঁর কথায়, “এটা অত্যন্ত আনন্দের বিষয় যে সেতারের মাধ্যমে মানুষ একে অপরের সঙ্গে সংযুক্ত হচ্ছে। এই আগ্রহ সত্যিই খুব ইতিবাচক।”

এই প্রসঙ্গেই উঠে আসে ঋষভের নাম। তাঁর প্রশংসা করেই একটি প্রচলিত ভুল ধারণা ভেঙে দেন অনুষ্কা। তিনি স্পষ্ট বলেন, “ঋষভ অসাধারণ প্রতিভাবান শিল্পী। কিন্তু অনেকেই মনে করেন, ও আমার বাবার সরাসরি ছাত্র। এটা ঠিক নয়। ঋষভ কখনও বাবার কাছে সরাসরি সেতারের তালিম নেয়নি।”

অনুষ্কা ব্যাখ্যা করে জানান, ঋষভ তালিম নিয়েছেন তাঁদের পরিবারের ঘনিষ্ঠ এবং পণ্ডিত রবি শঙ্করের মেধাবী ছাত্র পরিমল কাকার কাছে। সেই সূত্রে রবি শঙ্করের সঙ্গে তাঁর কিছু আলোচনা বা মতবিনিময়ের সুযোগ হয়েছিল ঠিকই, কিন্তু তিনি সরাসরি তাঁর শিষ্য ছিলেন না।

ঋষভের সঙ্গে তাঁদের পারিবারিক পরিচয়ের কথাও তুলে ধরেন অনুষ্কা। তিনি বলেন, “আমরা ওকে ছোটবেলা থেকেই চিনি। ও আমাদের বাদ্যযন্ত্র নির্মাতা সঞ্জয় রিখিরাম শর্মার ছেলে। সম্ভবত এই কারণেই অনেকের মধ্যে ভুল ধারণা তৈরি হয়েছে।”

তবে এই ভুল ধারণা থাকা সত্ত্বেও ঋষভের প্রতিভা নিয়ে কোনও সংশয় নেই বলেই মনে করেন অনুষ্কা। তাঁর কথায়, ঋষভ নিজের যোগ্যতায়ই আজ শ্রোতাদের মন জয় করেছেন।

উল্লেখ্য, ঋষভ নিজেও একাধিকবার স্বীকার করেছেন, পণ্ডিত রবি শঙ্করের জীবন ও সঙ্গীত তাঁর উপর গভীর প্রভাব ফেলেছে। সেই অনুপ্রেরণাকেই তিনি নিজের সঙ্গীতযাত্রার পথপ্রদর্শক হিসেবে দেখেন।

শুধু সংগীত পরিবেশন নয়, মানসিক স্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে ‘Sitar for Mental Health’ নামে বিশেষ শো নিয়েও এবার দেশজুড়ে সফরে বের হচ্ছেন ঋষভ। আগামী মার্চ মাস থেকে শুরু হবে তাঁর এই ভারত সফর। ১৫ মার্চ বেঙ্গালুরু থেকে শুরু করে তিনি পৌঁছে যাবেন দেশের বিভিন্ন শহরে, কলকাতা, মুম্বই, পুণে, জয়পুর, হায়দরাবাদ, চেন্নাই-সহ আরও নানা সাংস্কৃতিক কেন্দ্রে। সেতারের সুরে তিনি ছড়িয়ে দিতে চান প্রশান্তি, সংযোগ এবং নিরাময়ের বার্তা।


```