রিয়া আগে অভিযোগ জানিয়েছিলেন, সুশান্তের দুই দিদি প্রিয়াঙ্কা ও মিতু সিংহ এবং চিকিৎসক তরুণ নাথু রাম নাকি অভিনেতার মানসিক অবস্থা সম্পর্কে জেনেও অবৈধভাবে তাঁর জন্য ওষুধের বন্দোবস্ত করতেন।
.png.webp)
শেষ আপডেট: 31 July 2025 22:01
দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে কেন্দ্র করে রিয়া চক্রবর্তীর জীবন যেন বারবার ঘুরে আসে একই মোড়ে। কয়েক মাস আগেই এই মামলার একাংশ থেকে অব্যাহতি পেয়েছিলেন রিয়া। অনেকেই ভেবেছিলেন, দীর্ঘ টানাপড়েনের অবসান হল। কিন্তু ফের মুম্বই আদালতের তরফে নোটিস পাঠানো হয়েছে তাঁকে। তবে এবার যে নোটিস, তা এসেছে রিয়ারই করা পুরনো অভিযোগের ভিত্তিতে।
রিয়া আগে অভিযোগ জানিয়েছিলেন, সুশান্তের দুই দিদি প্রিয়াঙ্কা ও মিতু সিংহ এবং চিকিৎসক তরুণ নাথু রাম নাকি অভিনেতার মানসিক অবস্থা সম্পর্কে জেনেও অবৈধভাবে তাঁর জন্য ওষুধের বন্দোবস্ত করতেন। এমনকি, তিনি দাবি করেছিলেন প্রেসক্রিপশন জালিয়াতির কথাও। তবে সেই অভিযোগের ভিত্তিতে আদালত জানিয়েছে, ওই তিন জনের বিরুদ্ধে কোনও প্রামাণ্য তথ্য পাওয়া যায়নি। সেই কারণেই রিয়াকে ফের নোটিস পাঠানো হয়েছে।
এই পরিস্থিতির মধ্যেই মেজাজ হারালেন রিয়া। একা বেরিয়েছিলেন, ছবি তুলতে চাইলে প্রথমে শান্তভাবে পোজ দেন। কিন্তু একের পর এক ক্যামেরা তাঁকে অনুসরণ করতে শুরু করতেই ক্ষুব্ধ হয়ে পড়েন অভিনেত্রী। সামান্য উঁচু গলায় তিনি বলেন, “আর আমার পিছনে আসবেন না। একার ছবি তোলা হয়ে গিয়েছে। এ বার যান।”
এই মুহূর্ত ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। কেউ রিয়ার ক্ষোভকে সহানুভূতির চোখে দেখেছেন, আবার কেউ কেউ কটাক্ষ করতে ছাড়েননি।
তবে রিয়া জানিয়ে দিয়েছেন, তিনি নিজের অভিযোগে এখনও অনড়। নতুন করে আবারও আদালতের মুখোমুখি হতে হবে তাঁকে।