Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

‘দুধের মতো শরীর, সত্তর বছরের...’, তামান্নাকে নিয়ে বেফাঁস অন্নু কাপুর! ধেয়ে এল তীব্র নিন্দে

ঘটনার সূত্রপাত একটি সাক্ষাৎকারে। সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, ‘আজ কি রাত’ গানে তামান্নার পারফর্মেন্স সম্পর্কে তাঁর মত কী।

 ‘দুধের মতো শরীর, সত্তর বছরের...’, তামান্নাকে নিয়ে বেফাঁস অন্নু কাপুর! ধেয়ে এল তীব্র নিন্দে

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 13 October 2025 17:09

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা অন্নু কাপুর ফের বিতর্কের কেন্দ্রে। এক ইউটিউব সাক্ষাৎকারে তামান্না ভাটিয়াকে নিয়ে তাঁর বিতর্কিত মন্তব্য ঘিরে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। তাঁর কথাবার্তায় স্পষ্ট অশালীনতা এবং নারীদের প্রতি অসম্মান-- এমনটাই মত অনেকের।

ঘটনার সূত্রপাত একটি সাক্ষাৎকারে। সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, ‘আজ কি রাত’ গানে তামান্নার পারফর্মেন্স সম্পর্কে তাঁর মত কী। উত্তরে কাপুর বলেন, “কী দুধসাদা শরীর! (মিল্কি বিউটি)”—এই মন্তব্যই পরে ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। অনেকে মন্তব্য করেন, “একজন বর্ষীয়ান অভিনেতার মুখে এমন কথা মানায় না।”

সেখানেই থামেননি অন্নু কাপুর। তামান্নার আগের একটি বক্তব্য—যে তাঁর গানের তালে শিশুরা ঘুমিয়ে পড়ে—তুলে ধরে তিনি বলেন, “কত বয়সের বাচ্চা ঘুমোয়? সত্তর বছরের শিশুও তো হতে পারে! আমি থাকলে জিজ্ঞেস করতাম।” এরপর আরও যোগ করেন, “আমাদের বোন নিজের গান, শরীর আর দুধসাদা মুখ দিয়ে আমাদের বাচ্চাদের ঘুম পাড়াচ্ছেন, এটা খুবই শুভ বিষয়! দেশের কত উপকার হচ্ছে। ”

Tamannaah Bhatia says she feels validated by Baahubali: 'You don't just  need to hog center stage' | Bollywood News - The Indian Express

এই অংশ প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় ক্ষোভের জোয়ার। ইনস্টাগ্রামে এক ইউজার লেখেন, “দয়া করে সম্মান করতে শিখুন, আপনার কি মেয়ে বা নাতনি নেই?” আরেকজন বলেন, “এমন ভাষা কেমন করে ব্যবহার করেন?”

বিতর্ক বাড়তেই অন্নু কপূরের বিরুদ্ধে ‘অশালীন মন্তব্যের’ অভিযোগে সরব হন বহুজন। অনেকেই মনে করছেন, প্রকাশ্য আলোচনায় নারীদের প্রতি এ ধরনের মন্তব্য সমাজে ভুল বার্তা দেয়। তাও সেই বার্তা যদি আসে অন্নু কাপুরের মতো মানুষের মুখ থেকে তা হলে তা কুরুচিকর। যদিও তামান্না ভাটিয়া এখনও পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি।
 


```