Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

৯ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ! ED দফতরে কী কী প্রশ্নের মুখে পড়লেন অভিনেতা অঙ্কুশ?

এদিকে, একই মামলায় তলব করা হলেও এদিন ইডি দফতরে হাজির হননি অভিনেত্রী ঊর্বশী রাউতেলা।

৯ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ! ED দফতরে কী কী প্রশ্নের মুখে পড়লেন অভিনেতা অঙ্কুশ?

ফাইল ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 16 September 2025 23:09

দ্য ওয়াল ব্যুরো: সোমবার অভিনেত্রী মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty ) ডাক পড়েছিল ইডির দিল্লির দফতরে (ED)। তার পর এবার বেটিং অ্যাপ মামলায় (betting app case) জিজ্ঞাসাবাদের মুখে অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra ED questioning)। বুধবার সকাল ১১টা ৩০ মিনিটে দিল্লির ইডি দফতরে হাজির হন তিনি। দীর্ঘ প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রাত ৮টার পর দফতর থেকে বের হন অভিনেতা।

সূত্রের খবর, অঙ্কুশকে একাধিক বিষয়ে প্রশ্ন করা হয়। বেটিং অ্যাপের প্রচারের জন্য কী ধরনের চুক্তি হয়েছিল, প্রচারের টাকা কীভাবে এসেছিল, কারা যোগাযোগ করেছিল, নগদে অর্থ নেওয়া হয়েছিল কি না কিংবা তাঁর অ্যাকাউন্ট থেকে অন্য কোথাও টাকা স্থানান্তরিত হয়েছিল কি না - এসব বিষয়েই বিস্তারিত জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।

নানা জায়গায় এই বেটিং অ্যাপের প্রচারে অভিনেতা-অভিনেত্রীদের ছবি দেখা গিয়েছে, তাই কী কী ভাবে তাঁদের সঙ্গে যোগাযোগ বজায় ছিল, সেই নিয়েও নানা প্রশ্ন উঠেছে বলে জানা গিয়েছে।

এদিকে, একই মামলায় তলব করা হলেও এদিন ইডি দফতরে হাজির হননি অভিনেত্রী ঊর্বশী রাউতেলা।

ইডি সূত্রে খবর, 1xBet সহ কিছু অবৈধ বেটিং প্ল্যাটফর্ম কোটি কোটি টাকা বিনিয়োগকারী ও সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে এবং বিপুল পরিমাণ করও এড়িয়ে গেছে। প্রাথমিক তদন্তে তথ্য প্রযুক্তি আইন, বিদেশী মুদ্রা ব্যবস্থাপনা আইন (FEMA), এবং PMLA-এর সম্ভাব্য লঙ্ঘন ধরা পড়েছে।

ইডির আরও অভিযোগ, ওই অ্যাপগুলির হয়ে প্রচার করার বিনিময়ে মিমি-অঙ্কুশ সহ অন্যান্য তারকা আর্থিক সুবিধাও পেয়েছেন।

যে সব তারকাদের নোটিস পাঠানো হয়েছে তাঁরা হলেন:

রবিন উথাপ্পা – প্রাক্তন ভারতীয় ডানহাতি ব্যাটারকে ইডি তলব করেছে ২২ সেপ্টেম্বর। ওইদিন দিল্লির ইডি দফতরে হাজিরা দিতে হবে তাঁকে।

যুবরাজ সিং – ভারতের প্রাক্তন অলরাউন্ডারকে ২৩ সেপ্টেম্বর হাজিরা দিতে বলা হয়েছে। রবিন উথাপ্পার সঙ্গে একই মামলায় তাঁর নামও জড়িয়েছে।

সোনু সুদ – হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সোনু সুদকেও এই মামলায় তলব করেছে ইডি। তাঁকে বেআইনি বেটিং অ্যাপের প্রচারে যুক্ত থাকার অভিযোগে হাজিরা দিতে হবে।

শিখর ধাওয়ান – ৩৯ বছর বয়সী প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে ইতিমধ্যেই ইডি জিজ্ঞাসাবাদ করেছে ৪ সেপ্টেম্বর। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি অবৈধ অ্যাপের প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন।

সুরেশ রায়না – গত ১৩ আগস্ট তাঁকে প্রায় ৮ ঘণ্টা ধরে জেরা করে ইডি। অভিযোগ উঠেছে, তিনিও বেটিং অ্যাপের প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন।

মিমি চক্রবর্তী – অভিনেত্রী ও প্রাক্তন তৃণমূল সাংসদকে তলব করা হয়েছিল ১৬ সেপ্টেম্বর। বেটিং অ্যাপ মামলাতেই তাঁকে হাজিরা দিতে হয়েছে।

উর্বশী রৌতেলা – বলিউড অভিনেত্রীকে ১৬ সেপ্টেম্বরই হাজিরা দিতে ডাকা হয়েছিল। তাঁর নামও এই মামলায় জড়িয়েছে।

লক্ষ্মী মাঞ্চু – দক্ষিণী অভিনেত্রী ১৩ আগস্ট হাজিরা দেন। তাঁর নামও একটি ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থেকে বেটিং অ্যাপ প্রচারের অভিযোগে উঠে এসেছে।

রানা দাগ্গুবাতি – জনপ্রিয় অভিনেতাকে ইডি তলব করে প্রথমে জুলাই মাসে। তিনি হাজিরা না দেওয়ায় ১১ আগস্ট তাঁকে জেরা করা হয়।

প্রকাশ রাজ – চারজন অভিনেতার মধ্যে অন্যতম, যাঁদের ইডি ডেকেছিল। তিনি ৩০ জুলাই হাজিরা দেন এবং ৪ ঘণ্টা ধরে জেরা করা হয়। পরে সাংবাদিকদের জানান, তিনি ২০১৬ সালে একটি কাজ করেছিলেন, তবে অর্থ নেননি।

বিজয় দেবরাকোণ্ডা – ৬ আগস্ট হাজিরা দেন জনপ্রিয় এই অভিনেতা। পরে সাংবাদিকদের বলেন, তিনি কেবলমাত্র বৈধ গেমিং অ্যাপ ‘A23’-এর প্রচার করেছিলেন, অবৈধ বেটিং প্ল্যাটফর্মের নয়।

শুধু তারকাই নয়, বিজ্ঞাপনী প্ল্যাটফর্ম হিসেবে এই বেটিং অ্যাপগুলির ব্যবহার নিয়ে গুগল ও মেটা-র প্রতিনিধিদেরও জেরা করেছে ইডি। জুলাই মাসে গুগলের এক প্রতিনিধির জবানবন্দি রেকর্ড করা হলেও মেটার প্রতিনিধি হাজিরা দেননি।

ইডির দাবি, বহুবার নিষিদ্ধ হওয়ার পরও নাম পাল্টে আবারও বাজারে ফিরেছে এইসব বেটিং অ্যাপ। প্রচারে ব্যবহৃত হয়েছে নামীদামি তারকাদের। তাঁদের উপস্থিতি এবং প্রচারকে হাতিয়ার করেই অ্যাপগুলির বিশ্বাসযোগ্যতা বাড়ানো হয়েছিল বলে অভিযোগ।

অভিনেতা-অভিনেত্রী থেকে প্রাক্তন ক্রিকেটার— একাধিক তারকার নাম উঠে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে। অবৈধ বেটিং অ্যাপকে কেন্দ্র করে ইডির তদন্ত যে আরও গভীর হচ্ছে, তা স্পষ্ট।


```